সর্বশেষ

সারাদেশ

কুষ্টিয়ায় বিজিবির অভিযানে ৪৫ লাখ টাকার কারেন্ট জাল ও মাদক জব্দ

আতিয়ার রহমান, দৌলতপুর, কুষ্টিয়া
আতিয়ার রহমান, দৌলতপুর, কুষ্টিয়া

সোমবার, ২৭ জুলাই, ২০২৬ ৮:৩৬ অপরাহ্ন

শেয়ার করুন:
কুষ্টিয়ায় পৃথক দুটি বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় কারেন্ট জাল, চোরাই মাদক ও পাতার বিড়ি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে নিয়োজিত ৪৭ ব্যাটালিয়নের এই সফল অভিযানে উদ্ধারকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য প্রায় ৪৫ লাখ টাকা। সোমবার দুপুরে কুষ্টিয়া ব্যাটালিয়নের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিজিবি'র অভিযানে বড় সাফল্য

কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ২৬ জুলাই সকালে কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বহালবাড়িয়া সড়ক এলাকায় ব্যাটালিয়ন সদরের একটি চৌকস দল প্রথম অভিযানটি পরিচালনা করে। এ সময় মালিকবিহীন অবস্থায় ৫৯০ কেজি ভারতীয় অবৈধ কারেন্ট জাল, ২৫টি চায়না জাল এবং ২৫ কেজি জালের সুতা জব্দ করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ৪১ লাখ ৮০ হাজার টাকা। উদ্ধার করা অবৈধ জালগুলো পরবর্তীতে মিরপুর উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আবুল কালাম আজাদের উপস্থিতিতে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

একই দিন ভোরে ধর্মদাহ বিওপির অন্য একটি টহল দল সীমান্ত এলাকার ধর্মদাহ মাঠে দ্বিতীয় অভিযানটি পরিচালনা করে। ওই অভিযানে মালিকবিহীন অবস্থায় ৩ লাখ ৫ হাজার ৩৯০ টাকা মূল্যের ৫০০ পিস ভারতীয় ডেক্সামেথাসন ট্যাবলেট, ৫০০ পিস সিপ্রোহেপ্টাডিন ট্যাবলেট এবং ৯৮ প্যাকেট পাতার বিড়ি জব্দ করা হয়।

কুষ্টিয়া বিজিবির ৪৭ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি অভিযানের সত্যতা নিশ্চিত করে জানান, সীমান্ত এলাকায় চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ দমনে বিজিবির এই কঠোর নজরদারি ভবিষ্যতেও অব্যাহত থাকবে। দেশের অর্থনৈতিক নিরাপত্তা রক্ষায় সীমান্ত রক্ষী বাহিনী সদা প্রস্তুত রয়েছে বলে তিনি উল্লেখ করেন।

১২১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন