সর্বশেষ

সারাদেশ

গজারিয়ায় বসতবাড়িতে ভয়াবহ আগুন, ফায়ার সার্ভিসের তৎপরতায় বড় রক্ষা

নুরুন্নবী মুন্না, মুন্সীগঞ্জ
নুরুন্নবী মুন্না, মুন্সীগঞ্জ

সোমবার, ২৭ জুলাই, ২০২৬ ৩:২৮ অপরাহ্ন

শেয়ার করুন:
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার করিমখাঁ হোগলাকান্দি এলাকায় একটি বসতবাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মধ্যরাতে সংঘটিত এই অগ্নিকাণ্ডে ফায়ার সার্ভিসের দ্রুত ও দক্ষ হস্তক্ষেপে বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে। এতে কোনো হতাহতের ঘটনা না ঘটলেও একটি বসতঘর ও আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে।
অগ্নিকাণ্ড

ফায়ার সার্ভিস সূত্র জানায়, গত ২৬ জুলাই দিবাগত রাত আনুমানিক ১টার দিকে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এর মাধ্যমে গজারিয়া ফায়ার স্টেশনে অগ্নিকাণ্ডের খবর পৌঁছায়। উপজেলার করিমখাঁ হোগলাকান্দি এলাকার বাসিন্দা মো. হাসানের টিনের বসতবাড়িতে এই আগুনের সূত্রপাত ঘটে। খবর পাওয়ার পরপরই গজারিয়া ফায়ার স্টেশনের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে রওনা হয়।

ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের কর্মীরা স্থানীয়দের সহায়তায় উদ্ধার কাজ শুরু করেন। প্রায় আধা ঘণ্টার নিরলস ও দক্ষ প্রচেষ্টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন তারা। ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপের কারণে আগুন কেবল একটি ঘরের মধ্যেই সীমাবদ্ধ থাকে, ফলে আশপাশের ঘনবসতিপূর্ণ এলাকার অন্যান্য ঘরবাড়ি বড় ধরনের বিপর্যয় থেকে রক্ষা পায়।

মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আগুনে হাসানের একটি টিনের ঘর, খাট, রেফ্রিজারেটর এবং বেশ কিছু মূল্যবান আসবাবপত্র পুড়ে গেছে। তবে এতে কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি। প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের সঠিক কারণ ও ক্ষয়ক্ষতিের পরিমাণ জানা যায়নি। তদন্ত সাপেক্ষেই তা নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ।

১৫৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন