সর্বশেষ

সারাদেশ

দেবিদ্বারে মাদ্রাসায় শিশু নির্যাতনের ভিডিও ভাইরাল, অভিযুক্ত শিক্ষক এখন মুরাদনগরে

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

সোমবার, ২৭ জুলাই, ২০২৬ ৫:১৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
কুমিল্লার দেবিদ্বারের একটি মাদ্রাসায় কোমলমতি শিক্ষার্থীদের নির্মমভাবে পেটানোর একটি পুরোনো ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। অভিযুক্ত শিক্ষক হাফেজ জাকারিয়াকে কোনো আইনি শাস্তির মুখোমুখি না করে অন্য মাদ্রাসায় চাকরির সুযোগ করে দেওয়ায় অভিভাবক ও স্থানীয়দের মনে ক্ষোভের দানা বেঁধেছে।

প্রবাসী সাংবাদিক জুলকারনাইন সায়ের খানের ভেরিফাইড ফেসবুক পেজে সম্প্রতি একটি পৈশাচিক নির্যাতনের ভিডিও পোস্ট করার পর তা নতুন করে ভাইরাল হয়। ভিডিওটিতে দেখা যায়, অভিযুক্ত শিক্ষক হাফেজ জাকারিয়া শিশু শিক্ষার্থীদের চরম নির্দয়ভাবে পেটাচ্ছেন, লাথি মারছেন এবং ক্রমাগত থাপ্পড় মারছেন। ঘটনাটি দেবিদ্বার পৌর এলাকার বারেরা ফুলগাছতলায় অবস্থিত ‘দেবিদ্বার বাবুস সালাম মাদ্রাসা’র বলে নিশ্চিত করেছে স্থানীয় সূত্রগুলো।

মাদ্রাসা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে যে, এই অপ্রীতিকর ঘটনাটি মূলত ২০২১ সালের। নির্যাতনের ঘটনা প্রকাশ্যে আসার পর সে সময় অভিযুক্ত শিক্ষককে সবার সামনে জবাবদিহিতার আওতায় আনা হয়েছিল এবং সংশোধনের লক্ষ্যে ‘তিন চিল্লায়’ পাঠানো হয়েছিল। চিল্লা থেকে ফিরে আসার পর দীর্ঘদিন ওই মাদ্রাসায় কর্মরত থেকে গত বছরের জুন মাসে তিনি স্বেচ্ছায় চাকরি ছেড়ে দেন। বর্তমানে তিনি মুরাদনগর উপজেলার ‘মারকাযুন নুর মাদরাসায়’ শিক্ষক হিসেবে কর্মরত রয়েছেন।

এ প্রসঙ্গে বাবুস সালাম মাদ্রাসার ভারপ্রাপ্ত মুহতামিম মাওলানা আবু সাঈদ মজুমদার জানান, নির্যাতনের শিকার হওয়া শিশুদের মধ্যে শিক্ষকের নিজের আপন ভাতিজাও ছিল এবং ঘটনার পর তিনি সবার কাছে ক্ষমা চান। দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, পুলিশ মাদ্রাসাটি পরিদর্শন করে ঘটনার সত্যতা যাচাই করেছে। এই বিষয়ে ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে কোনো সুনির্দিষ্ট লিখিত অভিযোগ পেলে দ্রুত আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

১৩৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন