সর্বশেষ

সারাদেশ

ধোবাউড়ায় পৃথক ঘটনায় পুকুরে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

আওলাদ হোসেন রুবেল, ময়মনসিংহ
আওলাদ হোসেন রুবেল, ময়মনসিংহ

সোমবার, ২৭ জুলাই, ২০২৬ ৪:২০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ময়মনসিংহের ধোবাউড়ায় পৃথক স্থানে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর অকাল মৃত্যুর ঘটনা ঘটেছে। রোববার (২৬ জুলাই) দুপুরে উপজেলার সিংগুরা ও দরশা গ্রামে এই মর্মান্তিক দুর্ঘটনা দুটি ঘটে। নিহত শিশুদের পরিবারে এখন বইছে শোকের মাতম।

নিহতদের একজন হলেন সিংগুরা গ্রামের মো. বিল্লাল মিয়ার দুই বছর বয়সী মেয়ে রুজাইনা আক্তার। স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে বাড়ির উঠানে খেলছিল শিশু রুজাইনা। সে সময় তার মা রোজিনা আক্তার টিউবওয়েলে থালা-বাসন ধুতে যান। কিছুক্ষণ পর ফিরে এসে মেয়েকে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন পরিবারের সদস্যরা। দীর্ঘ দুই ঘণ্টা পর বাড়ির পাশের একটি পুকুরে রুজাইনার মরদেহ ভেসে ওঠে।

অপরদিকে, দরশা গ্রামে রফিকুল ইসলামের সাত বছরের ছেলে নোহান দুপুরে পুকুরে গোসল করতে নেমে তলিয়ে যায়। পরিবারের লোকজন অনেকক্ষণ তাকে দেখতে না পেয়ে পুকুরে সন্ধান চালান। পরে সেখান থেকে নোহানের অচেতন দেহ উদ্ধার করা হয়।

দুটি পৃথক ঘটনায় দুই শিশুকে উদ্ধার করে দ্রুত ধোবাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এ ঘটনার পর থেকে দুটি পরিবারেই নেমে এসেছে গভীর শোকের ছায়া।

ধোবাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ খবর পেয়ে দ্রুত ঘটনাস্থল দুটি পরিদর্শন করেছে। এই মর্মান্তিক মৃত্যুর ঘটনায় থানায় প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

১৩০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন