সর্বশেষ

সারাদেশ

বগুড়ায় যুবদল নেতা সাগর হত্যার বিচারের দাবিতে উত্তাল রাজপথ, বিক্ষোভ-মানববন্ধন

স্টাফ রিপোর্টার, বগুড়া
স্টাফ রিপোর্টার, বগুড়া

রবিবার, ২৬ জুলাই, ২০২৬ ১১:০২ অপরাহ্ন

শেয়ার করুন:
বগুড়া সদর উপজেলার শাখারিয়া ইউনিয়ন যুবদল নেতা আতিকুর রহমান সাগর হত্যাকাণ্ডের বিচার এবং খুনিদের দ্রুত গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে স্থানীয় পাঁচবাড়িয়া হাট এলাকায় সর্বস্তরের মানুষের অংশগ্রহণে এই কর্মসূচি পালিত হয়, যেখানে বক্তারা অবিলম্বে দোষীদের আইনের আওতায় আনার জোরালো দাবি জানান।

বিক্ষোভ মিছিলটি পাঁচবাড়িয়া এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এতে স্থানীয় রাজনৈতিক নেতাকর্মী, ব্যবসায়ী, যুবসমাজসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ব্যানার ও ফেস্টুন হাতে অংশ নেন। মিছিল শেষে স্থানীয় বাজারে একটি প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়।

মানববন্ধনে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন নিহতের শোকসন্তপ্ত পরিবারের সদস্যরা। নিহত সাগরের বড় ভাই আরিফুল ইসলাম স্বপন, মা সাজেদা বেগম ও স্ত্রী মার্জিয়া বেগম তাঁদের বক্তব্যে কান্নায় ভেঙে পড়েন এবং এই পরিকল্পিত হত্যাকাণ্ডের নেপথ্যে থাকা কুশীলবদের মুখোশ উন্মোচনের দাবি জানান। এ সময় সাগরের অবুঝ শিশু পুত্র আল সাদিকও উপস্থিত ছিল।

সমাবেশে বগুড়া সদর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এবং শাখারিয়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি এখলাস হোসেন মন্ডলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা বক্তব্য রাখেন। বক্তারা অভিযোগ করেন, রাজনৈতিক প্রতিহিংসার জের ধরেই সাগরকে নির্মমভাবে হত্যা করা হয়েছে।

অবিলম্বে অপরাধীদের গ্রেফতারের আলটিমেটাম দিয়ে বক্তারা সতর্ক করে বলেন, যদি দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের আইনের আওতায় আনা না হয়, তবে এলাকাবাসী আগামীতে আরও কঠোর ও লাগাতার আন্দোলন কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবে।

১২৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন