সর্বশেষ

সারাদেশ

এনায়েতপুরে দোকানের শাটার খুলতেই টাকার ব্যাগ নিয়ে চম্পট চোরের!

স্বপন মির্জা, সিরাজগঞ্জ
স্বপন মির্জা, সিরাজগঞ্জ

রবিবার, ২৬ জুলাই, ২০২৬ ১০:৩৪ অপরাহ্ন

শেয়ার করুন:
সিরাজগঞ্জের এনায়েতপুরে দোকানের শাটার খোলার মুহূর্তেই চোখের পলকে টাকার ব্যাগ নিয়ে পালিয়েছে এক চতুর চোর। গত শনিবার সকালে কেজির মোড় এলাকার একটি ফার্মেসিতে ঘটে যাওয়া এই দুর্ধর্ষ চুরির ঘটনার সিসিটিভি ফুটেজ ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এই ঘটনায় স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দাদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

ভুক্তভোগী ব্যবসায়ী নাসিম হোসেন এনায়েতপুর কেজির মোড় এলাকার 'আল-আরাফা ওষুধালয়'-এর মালিক। প্রতিদিনের মতো গত শনিবার সকাল ৯টার দিকে তিনি তার দোকান খুলতে আসেন। প্রথমে তিনি উত্তর পাশের শাটারটি তোলেন এবং সাথে থাকা ব্যাগটি দোকানের সামনের টেবিলের ওপর রাখেন। ওই ব্যাগে ব্যবসার মূলধনের নগদ ৮০ হাজার টাকা, ১৪ হাজার টাকা মূল্যের একটি মোবাইল ফোন এবং ৩ হাজার টাকার মূল্যের কিছু জীবনরক্ষাকারী ওষুধ ছিল।

দোকানের উত্তর পাশের শাটার খোলার পর নাসিম যখন পূর্ব পাশের শাটারটি তুলতে যান, ঠিক তখনই আগে থেকে ওত পেতে থাকা এক চোর দ্রুত গতিতে এসে টেবিল থেকে টাকার ব্যাগটি তুলে নিয়ে চম্পট দেয়। পরবর্তীতে আশপাশের দোকানের সিসিটিভি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে চুরির এই রোমহর্ষক দৃশ্যটি দেখা যায়। ফুটেজে কালো রঙের পোশাক পরিহিত ওই চোরের চেহারা স্পষ্ট দেখা গেলেও তার পরিচয় এখনো মেলেনি।

এদিকে উপার্জনের একমাত্র সম্বল ও ব্যবসার মূলধন হারিয়ে চরম হতাশায় দিন কাটাচ্ছেন ব্যবসায়ী নাসিম হোসেন। তিনি ঘটনার প্রতিকার চেয়ে ও চোরকে শনাক্ত করে লুন্ঠিত মালামাল উদ্ধারে এনায়েতপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। এনায়েতপুরের মতো একটি জনাকীর্ণ বাণিজ্যিক কেন্দ্রে দিনের আলোতে এমন চুরির ঘটনায় ব্যবসায়ী মহলে চরম নিরাপত্তাহীনতা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহিদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ পুরো বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে খতিয়ে দেখছে। সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে চোরকে শনাক্ত ও গ্রেফতারে ইতিমধ্যেই পুলিশের একাধিক দল মাঠে নেমেছে। দ্রুতই অপরাধীকে আইনের আওতায় আনা সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

২১২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন