সর্বশেষ

সারাদেশ

বগুড়ায় যুবদল নেতা সাগর হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন

স্টাফ রিপোর্টার, বগুড়া
স্টাফ রিপোর্টার, বগুড়া

রবিবার, ২৬ জুলাই, ২০২৬ ৮:৩৪ অপরাহ্ন

শেয়ার করুন:
বগুড়া সদরের শাখারিয়া ইউনিয়ন যুবদল নেতা আতিকুর রহমান সাগর হত্যাকাণ্ডের বিচার ও আসামিদের দ্রুত গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে সদর উপজেলার পাঁচবাড়িয়া হাট এলাকায় স্থানীয় রাজনৈতিক নেতাকর্মী ও সর্বস্তরের জনগণ এই কর্মসূচিতে অংশ নেন। এলাকাবাসী অবিলম্বে এই হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
ম্যাপ

বিক্ষোভ মিছিলটি পাঁচবাড়িয়া এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। কর্মসূচিতে স্থানীয় ব্যবসায়ী, যুবসমাজ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। মিছিল শেষে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়, যেখানে বক্তারা এই হত্যাকাণ্ডকে পরিকল্পিত বলে তীব্র নিন্দা জানান।

মানববন্ধনে বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, যুবদল নেতা সাগর হত্যার পেছনে জড়িত মূল অপরাধীদের অবিলম্বে আইনের আওতায় আনতে হবে। অন্যথায় আগামীতে আরও কঠোর ও বৃহত্তর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবেন এলাকাবাসী। সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দ্রুততম সময়ে আসামিদের গ্রেফতারের জন্য তারা প্রশাসনের প্রতি জোর দাবি জানান।

কর্মসূচিতে নিহত সাগরের পরিবারের সদস্যরাও অংশ নেন। অশ্রুসজল চোখে সাগরের বড় ভাই আরিফুল ইসলাম স্বপন, মা সাজেদা বেগম, স্ত্রী মার্জিয়া বেগম এবং তার অবুঝ শিশু পুত্র আল সাদিক বিচার দাবি করেন। এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বগুড়া সদর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি এখলাস হোসেন মন্ডলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

১০৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন