সর্বশেষ

জাতীয়

ব্যবসায়ী কাজী আলমগীরের মায়ের মৃত্যুতে আফতাবনগরে দোয়া

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬ ১১:০৭ অপরাহ্ন

শেয়ার করুন:
রাজধানীর আফতাবনগরে বিশিষ্ট ব্যবসায়ী ও এম. সিকিউরিটিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক কাজী আলমগীরের মায়ের মৃত্যুতে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার জুমার নামাজের পর এল ব্লকে কাজী আলমগীরের নিজ বাসভবনে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

দোয়া মাহফিলে আফতাবনগরের বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন। দোয়া শেষে উপস্থিত অতিথিদের দুপুরের খাবারে আপ্যায়ন করা হয়।

অনুষ্ঠানে কাজী আলমগীর তাঁর প্রয়াত মায়ের জন্য সবার কাছে দোয়া কামনা করেন। পরে তাঁর মায়ের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন আফতাবনগর জহুরুল ইসলাম সিটি সোসাইটির সহসভাপতি মো. আবু সুফিয়ান, শিক্ষা সম্পাদক শেখ মাহমুদ উজ্জল, আতিকুর রহমান, নির্বাহী সদস্য আব্দুস সালাম, রাস্তা সম্পাদক কাইয়ুম তালুকদার, সহকারী ট্রেজারার ইফতেখারুল ইসলাম মনা, দপ্তর সম্পাদক জসীশ উদ্দীন, গ্যাস ও বিদ্যুৎ সম্পাদক আবু তাহের কুরাইশী, সমাজকল্যাণ সম্পাদক অ্যাডভোকেট আকবর হোসেন, সংগঠনটির সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার কামাল হোসেন, বনশ্রী কল্যাণ সমিতির সাবেক সহসভাপতি গোলাম আজম বটন এবং মানবাধিকার সংস্থার চেয়ারম্যান শাহিরুল ইসলাম।

দোয়া মাহফিলে অংশ নেওয়া সবাই প্রয়াতের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

১৫৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন