সর্বশেষ

সারাদেশ

বেরোবি ক্যাফেটেরিয়ার প্লেটে কুকুরের মুখ! ভাইরাল ভিডিও, ক্ষুব্ধ শিক্ষার্থীরা

লিয়াকত আলী, রংপুর
লিয়াকত আলী, রংপুর

শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬ ৫:০৮ অপরাহ্ন

শেয়ার করুন:
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ায় ব্যবহৃত প্লেটে কুকুরের মুখ দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে তীব্র ক্ষোভ ও চরম অসন্তোষ দেখা দিয়েছে। খাবারের প্লেট এভাবে অরক্ষিত অবস্থায় রাখায় শিক্ষার্থীদের স্বাস্থ্যঝুঁকি নিয়ে বড় ধরনের প্রশ্ন উঠেছে।
মানুষের খাবার প্লেটে মুখ দিয়ে আছে কুকুর

বৃহস্পতিবার বিকেলে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ার থালাবাসন ধোয়ার স্থানে এই ঘটনা ঘটে। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, ক্যাফেটেরিয়ার ব্যবহৃত প্লেটগুলো বাইরে খোলা জায়গায় রাখা হয়েছে এবং সেখানে দুটি কুকুর মুখ দিয়ে উচ্ছিষ্ট খাবার খাচ্ছে। এই দৃশ্য ধারণ করে শিক্ষার্থীরা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিলে মুহূর্তেই তা ভাইরাল হয়ে যায়.।

শিক্ষার্থীদের অভিযোগ, ক্যাফেটেরিয়ার পরিবেশ দীর্ঘদিন ধরেই অত্যন্ত অস্বাস্থ্যকর। প্লেটগুলো যেখানে-সেখানে ফেলে রাখার কারণে বিভিন্ন প্রাণী সেগুলোতে মুখ দেয়। সাকিব নামের এক শিক্ষার্থী ক্ষোভ প্রকাশ করে বলেন, এভাবে কুকুরের মুখ দেওয়া প্লেটে খাবার খাওয়া অত্যন্ত ঝুঁকিপূর্ণ। কোনো সংক্রামক রোগ ছড়ালে এর দায়ভার কে নেবে?

ক্যাফেটেরিয়ার এজেন্ট আনিসুল হক এ বিষয়ে জানান, সাপ্তাহিক ছুটির আগের দিন হওয়ায় কর্মচারীরা পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করছিলেন। এ সময় প্লেটগুলো সাময়িকভাবে বাইরে রাখা হয়েছিল। বিষয়টি জানার পর শিক্ষার্থীদের সামনেই সব প্লেট গরম পানি দিয়ে পুনরায় ভালো করে ধোয়া হয়েছে।

তবে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারের ডেপুটি চিফ মেডিকেল অফিসার ডা. এ. এম. এম. শাহরিয়ার জানিয়েছেন, কুকুরটি কোনো রোগে আক্রান্ত থাকলে তা থেকে পেটের সংক্রমণসহ মারাত্মক স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে।

এদিকে ক্যাফেটেরিয়া পরিচালক চার্লস ডারউইনের দায়িত্বে অবহেলার অভিযোগ তুলেছেন শিক্ষার্থীরা। এ বিষয়ে জানতে তাকে একাধিকবার ফোন করা হলেও তিনি সাড়া দেননি।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. ফেরদৌস রহমান বলেন, উপাচার্যসহ তারা ক্যাফেটেরিয়া পরিদর্শন করেছেন এবং পরিবেশ ঠিক না করলে পরিচালনায় পরিবর্তন আনার হুঁশিয়ারি দিয়েছেন। একই সঙ্গে পরিচালকের অনুপস্থিতির বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দেন তিনি।

১৮৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন