সর্বশেষ

জাতীয়

চিকিৎসার অভাবে মৃত্যু ঠেকাতে তরুণ চিকিৎসকদের আহ্বান ডা. জুবাইদার

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬ ৯:২৮ অপরাহ্ন

শেয়ার করুন:
গ্রামীণ মানুষের জন্য উন্নত ও সহজলভ্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে তরুণ চিকিৎসকদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জেডআরএফ) ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান। তিনি বলেছেন, এমন একটি চিকিৎসাব্যবস্থা গড়ে তোলা সম্ভব, যা বিশ্বে উদাহরণ সৃষ্টি করবে।
প্রধানমন্ত্রীর স্ত্রী ডা. জুবাইদা রহমান

দেশের গ্রামাঞ্চলে চিকিৎসকের সংকটের কারণে অনেক মানুষ সময়মতো চিকিৎসা পান না বলে মন্তব্য করেছেন ডা. জুবাইদা রহমান। তিনি বলেছেন, ভবিষ্যতের বাংলাদেশে যেন কোনো মানুষ চিকিৎসার অভাবে মারা না যান, কোনো গর্ভবতী মা ও নবজাতকের জীবন যেন ঝুঁকিতে না পড়ে—এমন স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে হবে।

বৃহস্পতিবার রাজধানীর হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট হাসপাতাল ও কলেজ অডিটোরিয়ামে আয়োজিত ‘বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান ও শিক্ষাক্ষেত্রে কৃতিত্বের সম্মাননা’ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে ডা. জুবাইদা রহমান দেশের স্বাস্থ্য খাতের জনবল সংকট তুলে ধরে বলেন, বাংলাদেশে চিকিৎসক ও রোগীর অনুপাত এখনো প্রয়োজনের তুলনায় অনেক কম। প্রতি এক হাজার মানুষের জন্য চিকিৎসকের সংখ্যা শূন্য দশমিক ৮৩। ফলে একজন চিকিৎসককে প্রায় ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৮০০ রোগীর সেবা দিতে হচ্ছে। গ্রামাঞ্চলে এই সংকট আরও প্রকট।

তিনি জানান, দেশে নার্সের সংখ্যাও প্রয়োজনের তুলনায় কম। প্রতি এক হাজার মানুষের বিপরীতে নার্সের অনুপাত শূন্য দশমিক ৫৪৯, যেখানে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্ধারিত মানদণ্ড অনুযায়ী এই সংখ্যা আরও বেশি হওয়া প্রয়োজন।

তরুণ চিকিৎসকদের উদ্দেশে ডা. জুবাইদা রহমান বলেন, দেশের মানুষের প্রত্যাশা এখন নতুন প্রজন্মের চিকিৎসকদের দিকে। মেধা, পরিশ্রম, দায়িত্ববোধ ও দেশপ্রেম দিয়ে তারা একটি কার্যকর ও মানবিক স্বাস্থ্যসেবা ব্যবস্থা গড়ে তুলতে পারেন।

মেডিকেল শিক্ষার্থীদের মানবিক হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, চিকিৎসা শুধু একটি পেশা নয়, এটি মানুষের জীবন রক্ষার দায়িত্ব। অসুস্থ মানুষকে সুস্থ করে তোলার মধ্যেই একজন চিকিৎসকের প্রকৃত আত্মতৃপ্তি ও সফলতা নিহিত। 

১০৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন