সর্বশেষ

সারাদেশ

কিশোরগঞ্জে স্কুলছাত্রীকে ধর্ষণ ও ভিডিও ছড়ানোর দায়ে যুবকের যাবজ্জীবন

শাহজাহান সাজু, কিশোরগঞ্জ
শাহজাহান সাজু, কিশোরগঞ্জ

বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬ ৬:২৯ অপরাহ্ন

শেয়ার করুন:
কিশোরগঞ্জের করিমগঞ্জে এসএসসি পরীক্ষার্থী এক স্কুলছাত্রীকে ধর্ষণ এবং সেই দৃশ্য মোবাইলে ধারণ করে ছড়িয়ে দেওয়ার মামলায় মো. রায়হান (২৯) নামের এক তরুণকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। রায়ে কারাদণ্ডের পাশাপাশি আসামিকে দুই লাখ টাকা জরিমানা এবং অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।
জেলা জজ কোর্ট

বুধবার (২২ জুলাই) দুপুরে জনাকীর্ণ আদালতে আসামির অনুপস্থিতিতে এ রায় ঘোষণা করেন কিশোরগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক (জেলা ও দায়রা জজ) উৎপল চৌধুরী। সন্ধ্যায় আদালতের পেশকার মোহাম্মদ শাহাদাৎ হোসেন কবীর রায়ের বিষয়টি নিশ্চিত করেন।

দণ্ডপ্রাপ্ত মো. রায়হান করিমগঞ্জ উপজেলার হাসানপুর মাস্টার বাড়ি এলাকার হারুন অর রশিদের ছেলে। রায় ঘোষণার সময় তিনি পলাতক ছিলেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১৭ সালের ৪ মার্চ বিকেলে করিমগঞ্জ উচ্চ বালিকা বিদ্যালয়ের এক শিক্ষার্থী পরীক্ষা শেষে করিমগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে বের হয়। এ সময় তার চাচাতো ভাই রায়হান কৌশলে তাকে করিমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একটি পরিত্যক্ত ভবনে নিয়ে যায়। সেখানে বিয়ের প্রলোভন দেখিয়ে তাকে জোরপূর্বক ধর্ষণ করা হয়। পরবর্তীতে ভিকটিমকে ব্ল্যাকমেইল করার উদ্দেশ্যে রায়হান ওই ঘটনার দৃশ্য ভিডিও ধারণ করে।

পরে ভিকটিম তাকে বিয়ের জন্য চাপ দিলে রায়হান টালবাহানা শুরু করে। একপর্যায়ে ভিডিওটি এলাকার তিন যুবকের কাছে ছড়িয়ে দেওয়া হয়। ঘটনাটি জানতে পেরে ভিকটিম তার পরিবারকে বিস্তারিত জানায় এবং ২০১৭ সালের ১৬ সেপ্টেম্বর করিমগঞ্জ থানায় মামলা দায়ের করে।

মামলার তদন্তকারী কর্মকর্তা করিমগঞ্জ থানার তৎকালীন পুলিশ পরিদর্শক জহিরুল ইসলাম তদন্ত শেষে ২০১৮ সালের ৭ ফেব্রুয়ারি আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেন। দীর্ঘ সাক্ষ্য-প্রমাণ ও শুনাই শেষে বিচারক আসামির বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত হওয়ায় এই রায় দেন।

মামলায় সরকারপক্ষে শুনানি পরিচালনা করেন স্পেশাল পিপি অ্যাডভোকেট সাজ্জাদুল হক।

১৯২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন