সর্বশেষ

সারাদেশ

টাঙ্গাইলে বাধ্যতামূলক মামলাপূর্ব মধ্যস্থতা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কাজী রিপন, টাঙ্গাইল
কাজী রিপন, টাঙ্গাইল

মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬ ১০:০৮ অপরাহ্ন

শেয়ার করুন:
দেশের বিচার ব্যবস্থায় দীর্ঘসূত্রতা কমাতে টাঙ্গাইলসহ ১০টি জেলায় আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে বাধ্যতামূলক মামলাপূর্ব মধ্যস্থতা কার্যক্রম। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান ভার্চুয়ালি এই সেবামূলক কার্যক্রমের শুভ উদ্বোধন ঘোষণা করেন। এর ফলে লিগ্যাল এইড আইনের সংশোধিত বিধান অনুযায়ী আদালতের বাইরেই কতিপয় মামলার নিষ্পত্তি করা সম্ভব হবে।

টাঙ্গাইল জেলা ও দায়রা জজের সম্মেলন কক্ষে আয়োজিত এই উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা আইনগত সহায়তা কমিটির চেয়ারম্যান ও সিনিয়র জেলা ও দায়রা জজ মো: হাফিজুর রহমান। নতুন এই আইনি প্রক্রিয়ার লক্ষ্য ও গুরুত্ব তুলে ধরে স্বাগত বক্তব্য রাখেন টাঙ্গাইলের চিফ লিগ্যাল এইড অফিসার তানজিনা চৌধুরী।

অনুষ্ঠানে আইন অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। তাদের মধ্যে অন্যতম ছিলেন শিশু সহিংসতা অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক ড. মো: আব্দুল মজিদ, ল্যান্ডসার্ভে আপীল ট্রাইব্যুনালের বিচারক মো: মোশাররফ হোসাইন এবং নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আ. ন. ম ইলিয়াছ। বক্তারা আশা প্রকাশ করেন যে, এই উদ্যোগের ফলে সাধারণ মানুষ দীর্ঘমেয়াদি মামলার হয়রানি থেকে মুক্তি পাবেন।

এছাড়া বিশেষ মধ্যস্থতাকারী ও সাবেক জেলা ও দায়রা জজ কে. এম শহীদ আহাম্মেদ এবং জেলা লিগ্যাল এইড অফিসার মো: মিনহাজ উদ্দিন ফরাজিসহ সংশ্লিষ্ট আদালতের বিচারকবৃন্দ এই মতবিনিময় সভায় অংশ নেন। আইনজীবীদের পক্ষে টাঙ্গাইল অ্যাডভোকেট বার সমিতির সভাপতি অ্যাডভোকেট মোনায়েম হোসেন খান আলম তাঁর বক্তব্যে এই নতুন আইনি সংস্কারকে স্বাগত জানান এবং সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

১১৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন