সর্বশেষ

জাতীয়

ভাটারায় গ্যাস বিস্ফোরণে শিশুসহ একই পরিবারের ৩ জন দগ্ধ

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬ ৪:৪৩ অপরাহ্ন

শেয়ার করুন:
রাজধানীর ভাটারা থানার নতুন বাজার ১০০ ফিট রোড এলাকার একটি বাসায় গ্যাসলাইন লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় শিশুসহ একই পরিবারের তিনজন গুরুতর দগ্ধ হয়েছেন। মঙ্গলবার ভোরে ঘটে যাওয়া এ ঘটনায় আহতদের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। চিকিৎসকেরা জানিয়েছেন, তাঁদের অবস্থা আশঙ্কাজনক।

রাজধানীর ভাটারা থানার নতুন বাজার ১০০ ফিট রোডের একটি বাসায় গ্যাসলাইন লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে একই পরিবারের তিনজন গুরুতর দগ্ধ হয়েছেন। দগ্ধ ব্যক্তিরা হলেন মো. শাহিন (২৪), তাঁর স্ত্রী মোছা. ফাহিমা আক্তার (২১) এবং তাঁদের ভাগ্নি আপছা (৮)।

মঙ্গলবার (২১ জুলাই) ভোরের দিকে ছয়তলা একটি ভবনের নিচতলার ওই বাসায় এ দুর্ঘটনা ঘটে। পরে স্থানীয় লোকজন দগ্ধ তিনজনকে উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে যান।

আহতদের হাসপাতালে নিয়ে আসা প্রতিবেশী মো. জসিম জানান, শাহিন পেশায় একজন দোকান কর্মচারী। তিনি স্ত্রী ও ভাগ্নিকে নিয়ে ওই বাসার নিচতলায় ভাড়া থাকতেন। ভোরে ঘরের ভেতরে জমে থাকা গ্যাস থেকে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ হয়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে তাঁরা তিনজন দগ্ধ হন।

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান জানান, ভাটারা থেকে আসা তিনজনের অবস্থাই গুরুতর। তাঁদের মধ্যে শাহিনের শরীরের ৫০ শতাংশ, ফাহিমার ৪৫ শতাংশ এবং শিশু আপছার ৪০ শতাংশ দগ্ধ হয়েছে। বর্তমানে তাঁদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

১৪৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন