সর্বশেষ

সারাদেশ

ফেসবুকে পোস্ট: গোপালগঞ্জে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে বৃদ্ধ আটক

বাদল সাহা, গোপালগঞ্জ
বাদল সাহা, গোপালগঞ্জ

মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬ ১:৩৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
গোপালগঞ্জের কাশিয়ানীতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগে এক বৃদ্ধকে আটক করেছে পুলিশ। মহানবী হযরত মুহাম্মদ (সা.) ও ইসলাম ধর্ম নিয়ে বিতর্কিত মন্তব্য করার জেরে স্থানীয়দের মধ্যে উত্তেজনা সৃষ্টি হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে আটককৃত ওই ব্যক্তিকে নিরাপত্তা হেফাজতে রেখে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আটক রবিউল হায়দার শাহিন কাশিয়ানী উপজেলার পোনা মোল্লাপাড়া এলাকার মৃত আব্দুল আলিম মোল্লার ছেলে। তিনি নিজের ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে মহানবী হযরত মুহাম্মদ (সা.), তাঁর সহধর্মিণী এবং ইসলাম ধর্ম সম্পর্কে অত্যন্ত আপত্তিকর ও অবমাননাকর পোস্ট করেন। বিষয়টি স্থানীয় মুসুল্লি ও তৌহিদী জনতার নজরে এলে এলাকায় চরম অসন্তোষের সৃষ্টি হয়।

সোমবার দুপুরে স্থানীয় লোকজন ওই বৃদ্ধের বাড়িতে গিয়ে এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করতে শুরু করেন। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে তীব্র বাকবিতণ্ডা শুরু হয়, যা পরবর্তীতে হাতাহাতিতে রূপ নেয়। উত্তেজিত জনতার গণপিটুনিতে অভিযুক্ত রবিউল হায়দার শাহিন আহত হন।

can ঘটনার খবর পেয়ে কাশিয়ানী থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ক্ষুব্ধ জনতার হাত থেকে অভিযুক্ত বৃদ্ধকে উদ্ধার করে নিজেদের হেফাজতে নেয়। পরে আহত শাহিনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে নিরাপত্তার স্বার্থে দ্রুত থানায় স্থানান্তর করা হয়।

কাশিয়ানী থানার পরিদর্শক (তদন্ত) শেখ তাজ উদ্দিন আহম্মেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে। আটককৃত ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে এবং যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এলাকায় পুলিশি নজরদারি জোরদার করা হয়েছে।

১৪২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন