সর্বশেষ

সারাদেশ

সাতক্ষীরায় নারী, শান্তি ও নিরাপত্তা বিষয়ক বিশেষ কর্মশালা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা
স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা

সোমবার, ২০ জুলাই, ২০২৬ ১০:৫০ অপরাহ্ন

শেয়ার করুন:
সাতক্ষীরায় স্থানীয় পর্যায়ের নাগরিক সমাজ ও গণমাধ্যমের অংশগ্রহণে ‘নারী, শান্তি ও নিরাপত্তা’ বিষয়ক এক বিশেষ সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ নারী প্রগতি সংঘ (বিএনপিএস) এবং অর্জন ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে আয়োজিত এই কর্মশালায় তৃণমূল পর্যায়ে নারীর নিরাপত্তা ও অধিকার নিশ্চিতকরণের ওপর জোর দেওয়া হয়। ইউএন ওমেনের সহযোগিতায় আয়োজিত এই অনুষ্ঠানটি স্থানীয় মহলে ব্যাপক সাড়া ফেলেছে।
বিশেষ কর্মশালা

শহরের ম্যানগ্রোভ সভাঘরে আয়োজিত এই কর্মশালার সূচনা হয় অর্জন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মহুয়া মঞ্জুরীর স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে। এরপর স্থানীয় পর্যায়ে নারীর নিরাপত্তা ও শান্তি প্রতিষ্ঠায় প্রয়োজনীয় কৌশল ও কর্মপরিকল্পনা নিয়ে একটি তথ্যবহুল পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করেন বিএনপিএসের উপ-পরিচালক নাসরিন বেগম।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ রোকনুজ্জামান এবং জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রোগ্রাম অফিসার ফাতেমা জোহরা। তারা স্থানীয় পর্যায়ে নারীর অধিকার রক্ষা ও সামাজিক নিরাপত্তা বলয় তৈরিতে সরকারি ও বেসরকারি উদ্যোগের সমন্বয়ের গুরুত্ব তুলে ধরেন।

কর্মশালায় সিডো সনদ, ইউএনএইচসিআর এবং জাতীয় অ্যাকশন প্ল্যানের তিনটি প্রধান স্তম্ভ—প্রতিরোধ, অংশগ্রহণ এবং সুরক্ষা ও পুনর্বাসন নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। একই সাথে তৃণমূলের নারীদের কণ্ঠস্বরকে কীভাবে বৈশ্বিক অধিকারের সঙ্গে সংযুক্ত করা যায়, সে বিষয়ে একটি রূপরেখা তৈরি করা হয়।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পৌর কাউন্সিলর শফিক দৌলা সাগর, সাংবাদিক আসাদুজ্জামান, কোস্টাল পিপলস ফোরামের ফারুক রহমান, বিএনপিএসের সহকারী প্রকল্প সমন্বয়কারী সেঁজুতি ধর এবং প্রাক্তন অধ্যাপক পবিত্র মোহন দাস। উন্মুক্ত আলোচনায় কিশোরী উদ্যোক্তা, মানবাধিকারকর্মী ও সমাজকর্মীরাও অংশ নেন।

১৪২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন