সর্বশেষ

সারাদেশ

চট্টগ্রামে ডিডিএন কার্যালয়ে হামলা-লুটপাটের ঘটনায় ৯ জন গ্রেপ্তার, উদ্ধার ৪ দেশীয় অস্ত্র

হাসান ফেরদৌস, চট্টগ্রাম
হাসান ফেরদৌস, চট্টগ্রাম

সোমবার, ২০ জুলাই, ২০২৬ ২:৩০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
চট্টগ্রামে ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান ডিজিটাল ডট নেটের (ডিডিএন) কার্যালয়ে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় ৯ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭। অভিযানে হামলায় ব্যবহৃত চারটি দেশীয় অস্ত্রও উদ্ধার করা হয়েছে।

চট্টগ্রাম নগরের চকবাজার থানাধীন বাকলিয়া এক্সেস রোড এলাকায় গত ১৩ জুলাই ডিডিএনের কার্যালয়ে হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও তথ্য যাচাই করে অভিযান চালায় র‌্যাব-৭।

র‌্যাব-৭-এর সহকারী পরিচালক (গণমাধ্যম) ও সহকারী পুলিশ সুপার এ. আর. এম. মোজাফ্ফর হোসেন জানান, প্রাথমিক তদন্তে হামলায় সরাসরি অংশ নেওয়া আটজনকে শনাক্ত করা হয়। পরে চট্টগ্রাম মহানগর ও জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারদের মধ্যে হামলার অন্যতম সংগঠক হিসেবে মাইকেল রোহেন মিয়া প্রকাশ মাইক্যাল রয়েছেন।

র‌্যাব জানায়, হামলাকারীরা দেশীয় অস্ত্র নিয়ে ডিডিএনের কার্যালয়ে প্রবেশ করে আসবাবপত্র, কম্পিউটার, সার্ভার মনিটর, ল্যাপটপসহ অফিসের বিভিন্ন সরঞ্জাম ভাঙচুর করে। এ সময় কার্যালয়ে থাকা কর্মচারীদের বেতন দেওয়ার জন্য রাখা প্রায় ৩৫ লাখ টাকা লুট করা হয় বলে অভিযোগ রয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মাইকেল রোহেন মিয়া প্রকাশ মাইক্যাল (৩১), মো. তুহিন (২২), আকবর হোসেন (৩৮), মো. আব্দুল মুমিন (৩০), মো. মাসাদ মিয়া (২৭), মো. দিদার মিয়া (২২), মো. সানজাত হাসান (১৮), সৈরত হোসেন (১৮) এবং মো. সাইফুদ্দিন (৩২)।

র‌্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের পরবর্তী আইনি ব্যবস্থার জন্য পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা হামলা ও লুটপাটে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে র‌্যাব।

১২৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন