সর্বশেষ

জাতীয়

গুলশান নিকেতনে অবৈধ দোকান উচ্ছেদ, বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিল সিটি করপোরেশন

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

রবিবার, ১৯ জুলাই, ২০২৬ ৯:৪২ অপরাহ্ন

শেয়ার করুন:
রাজধানীর গুলশান-১ নিকেতন আবাসিক এলাকায় অবৈধভাবে গড়ে ওঠা বেশ কয়েকটি দোকান উচ্ছেদ করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। সিটি করপোরেশনের ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে বুলডোজার দিয়ে দোকানগুলো সরিয়ে দেওয়া হয়। তবে এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন দোকান মালিকরা, আর বাসিন্দাদের কেউ কেউ প্রশ্ন তুলেছেন উচ্ছেদের ধারাবাহিকতা নিয়ে।

রাজধানীর গুলশান-১ এলাকার নিকেতন আবাসিক এলাকায় অবৈধ দোকানপাট উচ্ছেদে অভিযান চালিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন। সিটি করপোরেশনের ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পরিচালিত এ অভিযান শুরু হয় নিকেতনের বি ব্লকের ৩ নম্বর সড়ক থেকে।

নিকেতনের অন্যতম ব্যস্ত এই সড়কে দীর্ঘদিন ধরে বিভিন্ন ধরনের অস্থায়ী ও অবৈধ দোকান বসানো ছিল। এসব দোকানের কারণে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হচ্ছিল বলে অভিযোগ করে আসছিল নিকেতন সোসাইটি। বিশেষ করে সন্ধ্যার পর থেকে গভীর রাত পর্যন্ত যানজট নিয়ন্ত্রণে সোসাইটির নিরাপত্তাকর্মীদের হিমশিম খেতে হতো বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

নিকেতন সোসাইটির নেতৃবৃন্দ জানান, অবৈধ দোকান সরিয়ে নেওয়ার জন্য দোকান মালিকদের একাধিকবার অনুরোধ করা হয়েছিল। কিন্তু তারা দোকান সরিয়ে না নেওয়ায় শেষ পর্যন্ত উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। তাদের দাবি, আবাসিক এলাকার নিরাপত্তা ও পরিবেশ ঠিক রাখতে সড়ক দখল করে কোনো ধরনের অবৈধ স্থাপনা রাখতে দেওয়া হবে না।

অভিযানের সময় বিপুল সংখ্যক পুলিশ সদস্য, নিকেতন সোসাইটির নেতৃবৃন্দ এবং নিরাপত্তাকর্মীরা উপস্থিত ছিলেন। বুলডোজারের মাধ্যমে বেশ কয়েকটি দোকান ভেঙে দেওয়া হয়।

এদিকে উচ্ছেদ অভিযানে ক্ষোভ প্রকাশ করেছেন দোকান মালিকরা। তাদের অভিযোগ, কোনো ধরনের পর্যাপ্ত সময় না দিয়ে হঠাৎ করে দোকান উচ্ছেদ করা হয়েছে।

অন্যদিকে কয়েকজন বাসিন্দা বলেন, নিকেতনের বিভিন্ন সড়কেই দোকান রয়েছে। তাই শুধু কয়েকটি দোকান উচ্ছেদ না করে সব সড়কের অবৈধ দোকানের বিরুদ্ধে সমানভাবে ব্যবস্থা নেওয়া প্রয়োজন।

১৬৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন