সর্বশেষ

সারাদেশ

নিসা মনির বাবাকে অটোরিকশা উপহার দিলেন বিএনপি নেতা এমরান সালেহ প্রিন্স

আওলাদ হোসেন রুবেল, ময়মনসিংহ
আওলাদ হোসেন রুবেল, ময়মনসিংহ

রবিবার, ১৯ জুলাই, ২০২৬ ১:২৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ময়মনসিংহের ধোবাউড়ায় নির্মমভাবে ধর্ষণ ও হত্যাকাণ্ডের শিকার শিশু নিসা মনির পিতা রাজু মিয়ার পাশে দাঁড়িয়েছে বিএনপি। তার কর্মসংস্থানের জন্য দলের যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স একটি অটোরিকশা প্রদান করেছেন। শনিবার ধোবাউড়া জেলা পরিষদের ডাকবাংলো চত্বরে এক অনুষ্ঠানে এই সহায়তা তুলে দেওয়া হয়।
নিসা মনির বাবাকে অটোরিকশা উপহার

উপহার হিসেবে অটোরিকশার চাবি হাতে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন নিসা মনির বাবা রাজু মিয়া। তিনি জানান, সন্তান হারানোর বেদনা কখনো মুছে যাওয়ার নয়। তবে পরিবারের জীবিকা নির্বাহের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করায় তিনি বিএনপির যুগ্ম মহাসচিবের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে তিনি তার মেয়ের চাঞ্চল্যকর ধর্ষণ ও হত্যা মামলার বিচার প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করতে সবার সহযোগিতা কামনা করেন।

অটোরিকশা হস্তান্তর অনুষ্ঠানে সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, নারী ও শিশু নির্যাতন এবং হত্যাকাণ্ডের মতো জঘন্য অপরাধের বিরুদ্ধে জাতীয়তাবাদী দল (বিএনপি) সবসময়ই আপসহীন। অপরাধী যেই হোক না কেন, তাকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। নিপীড়িত মানুষের পাশে থাকা বিএনপির অন্যতম প্রধান রাজনৈতিক অঙ্গীকার।

বিএনপির এই নেতা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিভিন্ন উন্নয়নমূলক দর্শনের কথা উল্লেখ করে বলেন, সাধারণ ও অসহায় মানুষের দুঃখ-কষ্ট লাঘব করে তাদের স্বাবলম্বী করাই বর্তমান রাজনীতির অন্যতম লক্ষ্য। এই ক্ষুদ্র উদ্যোগটি যদি ভুক্তভোগী পরিবারটির জীবনে কিছুটা হলেও সচ্ছলতা ও সম্মানজনক জীবিকার ব্যবস্থা করতে পারে, তবেই তা সার্থকতা লাভ করবে।

ধোবাউড়া উপজেলা পরিষদ ডাকবাংলো চত্বরে আয়োজিত এই সংক্ষিপ্ত অনুষ্ঠানে দলটির স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য হলেন ধোবাউড়া উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক আজহারুল ইসলাম কাজল, সদস্য সচিব আনিসুর রহমান মানিক, যুগ্ম আহ্বায়ক মোয়াজ্জেম হোসেন খান লিটন, ফরহাদ রাব্বানী সুমন এবং গোয়াতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকিরুল ইসলাম তালুকদার টোটনসহ অন্যান্য অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা।

১১৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন