সর্বশেষ

সারাদেশ

নরসিংদীতে ডাকাতি করতে গিয়ে গৃহকর্তার ভাইকে কুপিয়ে হত্যা, স্বর্ণালংকার লুট

শামীম মিয়া, নরসিংদী
শামীম মিয়া, নরসিংদী

শনিবার, ১৮ জুলাই, ২০২৬ ৬:০২ অপরাহ্ন

শেয়ার করুন:
নরসিংদীর মাধবদীতে এক ব্যবসায়ীবাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতদের প্রতিরোধ করতে গিয়ে ধারালো অস্ত্রের আঘাতে শাহজাহান ভূঁইয়া নামের এক ব্যক্তি নিহত এবং তাঁর চাচা গুরুতর আহত হয়েছেন। ঘটনার পর থেকে এলাকায় তীব্র আতঙ্ক বিরাজ করছে এবং পুলিশ ডাকাতদের গ্রেপ্তারে অভিযান শুরু করেছে।
জেলা সদর হাসপাতাল

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দিবাগত গভীর রাতে মাধবদী থানার নূরালাপুর ইউনিয়নের বলভদ্রদী এলাকার ব্যবসায়ী মিলন ভূঁইয়ার বাড়িতে ৮-১০ জনের একটি সশস্ত্র ডাকাত দল হানা দেয়। ডাকাতরা ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে এবং বাড়ির সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে ফেলে। এ সময় কৌশলে মিলন তাঁর বড় ভাই শাহজাহান ভূঁইয়াকে মুঠোফোনে বিষয়টি জানান।

খবর পেয়ে শাহজাহান ভূঁইয়া এবং তাঁর চাচা সুরুজ ভূঁইয়া পার্শ্ববর্তী বাড়ি থেকে মিলনের বাড়ির দিকে রওনা হন। তবে বাড়ির বাইরে ওঁৎ পেতে থাকা ডাকাত সদস্যরা তাঁদের লক্ষ্য করে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপাতে শুরু করে। এতে ঘটনাস্থলেই শাহজাহানের মৃত্যু হয় এবং সুরুজ ভূঁইয়া গুরুতর জখম হন।

এদিকে প্রায় ২০-২৫ মিনিট ধরে তাণ্ডব চালিয়ে ডাকাত দল নগদ টাকা ও স্বর্ণালংকারসহ প্রায় চার লাখ টাকার মালামাল লুট করে পালিয়ে যায়। পরে প্রতিবেশীরা এসে রক্তাক্ত অবস্থায় সুরুজ ভূঁইয়াকে উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। অপরাধীদের শনাক্ত ও লুণ্ঠিত মালামাল উদ্ধারে পুলিশের একাধিক দল অভিযানে নেমেছে।

স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছেন, সম্প্রতি এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে। গত ১০ জুলাইও কাঠালিয়া এলাকায় এক রাতে তিনটি বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছিল, যার কোনো কিনারা এখনও হয়নি। উপর্যুপরি এসব ডাকাতির ঘটনায় স্থানীয়দের মধ্যে চরম নিরাপত্তা হীনতা কাজ করছে।

১৫৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন