সর্বশেষ

সারাদেশ

চাঁদপুরে গৃহবধূ মিম হত্যায় ডাকাতির নাটক ফাঁস, ঘাতক জা গ্রেপ্তার

নেয়ামত হোসেন, চাঁদপুর
নেয়ামত হোসেন, চাঁদপুর

শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬ ৬:১৮ অপরাহ্ন

শেয়ার করুন:
চাঁদপুরের শাহরাস্তিতে গৃহবধূ রিগান আক্তার মিম হত্যাকাণ্ডের চাঞ্চল্যকর রহস্য উদঘাটন করেছে পুলিশ। ডাকাতির নাটক সাজিয়েও শেষ রক্ষা হয়নি নিহতের জা কাজী সুমাইয়া হোসেন মিনার। প্রতিহিংসার জেরে মিমকে শ্বাসরোধে হত্যার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন তিনি।

চাঁদপুরের শাহরাস্তি পৌর এলাকার বাত্তলা গ্রামে গত ১৪ জুলাই রাতে নির্মমভাবে খুন হন রিগান আক্তার মিম (২৬)। ঘটনার পর বিষয়টিকে ডাকাতি হিসেবে চালিয়ে দেওয়ার অপচেষ্টা করা হলেও পুলিশের দ্রুত ও নিবিড় তদন্তে প্রকৃত সত্য বেরিয়ে আসে। এই হত্যাকাণ্ডে সরাসরি জড়িত থাকার অভিযোগে নিহতের জা কাজী সুমাইয়া হোসেন মিনাকে (২৩) গ্রেফতার করা হয়েছে।

পুলিশ জানায়, বৃহস্পতিবার দুপুরে চাঁদপুর জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক শাহাদাতুল হাসান আল মুরাদের নিকট ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন সুমাইয়া। জবানবন্দিতে তিনি স্বীকার করেন যে, পারিবারিক প্রতিহিংসা ও ক্ষোভের বশবর্তী হয়ে তিনি মিমকে গলা টিপে শ্বাসরোধ করে হত্যা করেন। এরপর ঘটনাটি ভিন্ন খাতে প্রবাহিত করতে ডাকাতির গল্প সাজান।

জানা গেছে, নিহত মিম স্থানীয় মৃত সেলিম বেপারীর পুত্রবধূ এবং দুই সন্তানের জননী। হত্যাকাণ্ডের সময় তার স্বামী রনি চাকরির সুবাদে ঢাকায় অবস্থান করছিলেন। বাড়িতে দুই জা, তাদের তিন সন্তান এবং শতবর্ষী দাদা শ্বশুর নুরুল ইসলাম ছাড়া আর কেউ ছিলেন না। এই সুযোগে হিংসার বশবর্তী হয়ে সুমাইয়া এই নৃশংস হত্যাকাণ্ড ঘটান।

পরদিন ১৫ জুলাই নিহতের বাবা কবির হোসেন বাদী হয়ে শাহরাস্তি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশনায় শাহরাস্তি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান এবং মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মো. শরিফুল ইসলামের নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করে ঘাতক সুমাইয়াকে আটক করা হয়।

শাহরাস্তি মডেল থানার ওসি মীর মাহবুবুর রহমান গণমাধ্যমকে নিশ্চিত করেছেন যে, আলামত ও প্রযুক্তিগত তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে আসামি সুমাইয়াকে জিজ্ঞাসাবাদের পর তিনি সত্য স্বীকার করেন। বর্তমানে আদালতের নির্দেশে ঘাতক সুমাইয়াকে কারাগারে পাঠানো হয়েছে এবং মামলার পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

১৩৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন