সর্বশেষ

জাতীয়

মায়ের কোল থেকে ছেলেকে নিয়ে আছড়ে মারল বাবা 

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬ ৪:২৩ অপরাহ্ন

শেয়ার করুন:
রাজধানীর তুরাগে পারিবারিক কলহের জেরে সাত মাস বয়সী এক শিশুকে মায়ের কোল থেকে ছিনিয়ে নিয়ে মাটিতে আছড়ে ফেলার অভিযোগ উঠেছে বাবার বিরুদ্ধে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা শিশুটি একদিন চিকিৎসাধীন থাকার পর মারা গেছে। এ ঘটনায় শিশুটির বাবা কবির হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
তুরাগ থানা

রাজধানীর তুরাগের কামারপাড়া এলাকার ফুলবাড়িয়া বস্তিতে বুধবার (১৫ জুলাই) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। নিহত শিশুর নাম রাফা। সে কবির হোসেন ও লিমা আক্তার দম্পতির একমাত্র সন্তান।

পুলিশ ও স্বজনদের ভাষ্য অনুযায়ী, পারিবারিক বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে রিকশাচালক কবির হোসেন তার স্ত্রী লিমা আক্তারের কোল থেকে সাত মাস বয়সী সন্তান রাফাকে ছিনিয়ে নেন। পরে শিশুটিকে মাটিতে আছাড় দেন বলে অভিযোগ করেন শিশুটির মা।

গুরুতর আহত অবস্থায় শিশুটিকে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। পরে বুধবার মধ্যরাতে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে শিশুটির মৃত্যু হয়।

শিশুটির মা লিমা আক্তার অভিযোগ করে বলেন, পারিবারিক কলহের একপর্যায়ে তার স্বামী সন্তানকে তার কাছ থেকে নিয়ে মাটিতে আছাড় দেন। স্বজনদের দাবি, কবির হোসেন নিয়মিত কাজ করতেন না এবং মাঝে মাঝে মাদক সেবন করতেন। এসব বিষয় নিয়ে তাদের মধ্যে প্রায়ই ঝগড়া হতো।

নিহত রাফার গ্রামের বাড়ি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার সোনাইডাঙ্গা গ্রামে। তবে বর্তমানে পরিবারটি তুরাগের ফুলবাড়িয়া বস্তিতে বসবাস করছিল।

তুরাগ থানার উপপরিদর্শক (এসআই) মেহেদী হাসান ফয়সাল জানান, ঘটনার খবর পেয়ে বুধবার রাতেই কবির হোসেনকে আটক করা হয়। প্রাথমিক তদন্তে পারিবারিক বিরোধের জেরে শিশুটিকে আছাড় দেওয়ার অভিযোগের সত্যতা পাওয়া গেছে। শিশুটির মৃত্যুর পর এ ঘটনায় হত্যা মামলা দায়ের করে তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। ঘটনার বিস্তারিত তদন্ত চলছে।

১০৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন