দেশের বাজারে আবার কমল সোনার দাম
শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬ ৩:৫৫ অপরাহ্ন
শেয়ার করুন:
দেশের বাজারে টানা দুই দফা সোনার দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সর্বশেষ মূল্যতালিকা অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১৯ হাজার ৮০৮ টাকা। নতুন এই দাম বর্তমানে কার্যকর রয়েছে।
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) গত মঙ্গলবার (১৪ জুলাই) এক বিজ্ঞপ্তিতে সোনার নতুন দাম ঘোষণা করে। ঘোষিত এই মূল্য অনুযায়ী আজ শুক্রবারও দেশের বাজারে সোনা বিক্রি হচ্ছে।
নতুন মূল্যতালিকা অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১৯ হাজার ৮০৮ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি সোনা বিক্রি হচ্ছে ২ লাখ ৯ হাজার ৮৯৪ টাকা এবং ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৮০ হাজার ২৬৭ টাকা।
অন্যদিকে, সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৪৭ হাজার ৩১৬ টাকা।
এর আগে গত ১৩ জুলাই থেকে কার্যকর হওয়া আরেক দফা মূল্য সমন্বয়ে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ হাজার ২১৬ টাকা কমিয়ে ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকা নির্ধারণ করা হয়েছিল। একই সময়ে ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ হাজার ১০০ টাকা কমিয়ে ২ লাখ ১১ হাজার ৯৯৩ টাকা, ১৮ ক্যারেটের দাম ১ হাজার ৮০৮ টাকা কমিয়ে ১ লাখ ৮২ হাজার ৭৫ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম ১ হাজার ৪৫৮ টাকা কমিয়ে ১ লাখ ৪৮ হাজার ৭৭৪ টাকা নির্ধারণ করা হয়।
সব মিলিয়ে চলতি মাসে দুই দফা মূল্য কমানোর ফলে দেশের বাজারে সোনার দামে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে। আন্তর্জাতিক বাজারে দামের ওঠানামা এবং স্থানীয় বাজার পরিস্থিতি বিবেচনায় বাজুস সময় সময় সোনার নতুন মূল্য নির্ধারণ করে থাকে।
১৫৭ বার পড়া হয়েছে