সর্বশেষ

সারাদেশ

রায়পুরায় নদীতে গোসলে নেমে চার শিশুর মৃত্যু, নিখোঁজ এক

স্টাফ রিপোর্টার, নরসিংদী
স্টাফ রিপোর্টার, নরসিংদী

বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬ ৯:০১ অপরাহ্ন

শেয়ার করুন:
নরসিংদীর রায়পুরা উপজেলার চান্দেরকান্দী ইউনিয়নের বড়কান্দা এলাকায় কাকন নদীতে গোসলে নেমে পানিতে ডুবে চার শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশুরা স্থানীয় একটি মহিলা মাদ্রাসার শিক্ষার্থী ছিল।

স্থানীয় বাসিন্দা ও পরিবার সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে গাউছিয়া নূরে মদিনা মহিলা মাদ্রাসার ৬ থেকে ৭ জন শিক্ষার্থী মাদ্রাসা থেকে বের হয়ে কাকন নদীতে গোসল করতে যায়। একপর্যায়ে তাদের মধ্যে একজন শিশু পানিতে তলিয়ে গেলে তাকে উদ্ধারের চেষ্টা করতে গিয়ে অন্য শিশুরাও পানিতে ডুবে যায়।

খবর পেয়ে স্থানীয় লোকজন ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করেন। পরে তিন শিশুকে উদ্ধার করে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এ ছাড়া আরও দুই শিশুকে জীবিত উদ্ধার করা হয়। একজন শিশু প্রথমে নিখোঁজ ছিল।

পরে জানা যায়, উদ্ধার করা শিশুদের মধ্যে আরও একজনকে বাড়িতে নেওয়ার পর তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহত চার শিশুর পরিচয় পাওয়া গেছে। তারা হলো—বড়কান্দা গ্রামের শামীম মিয়ার মেয়ে তাবিয়া (১৩), একই এলাকার রুবেল মিয়ার দুই মেয়ে জান্নাত ইসলাম (৯) ও আশেয়া (৯), এবং বিল্লাল মিয়ার মেয়ে সুমাইয়া (১০)।

রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. আশরাফুর রহমান বলেন, “তিন শিশুকে হাসপাতালে আনার পর পরীক্ষা করে মৃত পাওয়া যায়।”

রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমান জানান, নিহত শিশুদের পরিবারের সঙ্গে আলোচনা করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

১২০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন