সর্বশেষ

সারাদেশ

মুন্সীগঞ্জে নানা কর্মসূচিতে ‘জুলাই শহীদ দিবস’ উদযাপিত

নুরুন্নবী মুন্না, মুন্সীগঞ্জ
নুরুন্নবী মুন্না, মুন্সীগঞ্জ

বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬ ৮:০৩ অপরাহ্ন

শেয়ার করুন:
মুন্সীগঞ্জে যথাযথ মর্যাদায় ও নানা কর্মসূচির মধ্য দিয়ে ‘জুলাই শহীদ দিবস ২০২৬’ উদযাপিত হয়েছে। এ উপলক্ষে জুলাই স্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদনের পর জেলা প্রশাসকের কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগকে স্মরণ করে বৈষম্যহীন সমাজ বিনির্মাণের প্রত্যয় ব্যক্ত করেন।

আজ ১৬ জুলাই মুন্সীগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য জনাব মোঃ কামরুজ্জামান। সভায় সভাপতিত্ব করেন জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার জনাব মোঃ মেনহাজুল আলম, জেলা পরিষদ প্রশাসক জনাব এ. কে. এম. ইরাদত ও সিভিল সার্জন ডা. সাজেদা বেগম। এ ছাড়া জুলাই শহীদ পরিবারের সদস্যবৃন্দ, জুলাই আন্দোলনের বীর যোদ্ধা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং গণমাধ্যমকর্মীরা এই আয়োজনে অংশ নেন।

আলোচনা সভায় বক্তারা ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের বীরত্বগাথা স্মরণ করেন। তাঁরা বলেন, এই শহীদদের রক্ত বৃথা যেতে দেওয়া হবে না। তাঁদের আত্মত্যাগ বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়ার লড়াইয়ে সবসময় অনুপ্রেরণা জোগাবে। তরুণ প্রজন্মের কাছে এই গৌরবময় ইতিহাস তুলে ধরার আহ্বান জানান বক্তারা।

১১৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন