সর্বশেষ

সারাদেশ

নরসিংদীতে ৩ মাসের শিশুর পা মুচড়ে দেওয়ার অভিযোগ: গ্রেপ্তার ২

শামীম মিয়া, নরসিংদী
শামীম মিয়া, নরসিংদী

বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬ ১:৪৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
নরসিংদীর মাধবদীতে তিন মাস বয়সী এক অবুঝ শিশুর পা মুচড়ে দেওয়ার অভিযোগে থানায় মামলা দায়ের করা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে এই ঘটনার ভিডিও ছড়িয়ে পড়ার পর পুলিশ ইতিমধ্যেই দুইজনকে গ্রেপ্তার করেছে। প্রধান অভিযুক্ত চাচি লতা বেগম বর্তমানে পলাতক রয়েছেন এবং তাকে গ্রেপ্তারে অভিযান চলছে।

মাধবদী থানাধীন আমদিয়া ইউনিয়নের পাইকারদী গ্রামের জহির মিয়া ও সাইফা আক্তার দম্পতির তিন মাস বয়সী শিশু সন্তান রিজিককে নির্যাতনের এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযুক্ত লতা বেগম শিশুটির বড় চাচি। পারিবারিক কলহ এবং শিশুর অসুস্থতা নিয়ে মনোমালিন্যের জেরে এই অমানবিক ঘটনা ঘটে বলে জানা গেছে।

মামলার এজাহার অনুযায়ী, গত শনিবার বিকেলে মা সাইফা আক্তার ঘরে তার মোবাইল ফোনে ভিডিও রেকর্ডিং চালু রেখে ওয়াশরুমে যান। এই সুযোগে লতা বেগম ঘরে ঢুকে শিশু রিজিকের পা মুচড়ে ভেঙে দেওয়ার চেষ্টা করেন। পরবর্তীতে অভিযুক্তের স্বামী কাউসার আহমেদ ও বাবা আলমাস মিয়া ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন এবং মোবাইল থেকে ভিডিওটি মুছে ফেলেন। তবে তার আগেই ভিডিওটি প্রবাসে থাকা স্বজনের কাছে পাঠিয়ে দেওয়ায় তা রক্ষা পায়।

নরসিংদী সদর হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, এক্স-রে পরীক্ষার পর শিশুটির পায়ে কোনো ভাঙন বা গুরুতর আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে শিশুটি আগে থেকেই কিছু শারীরিক জটিলতায় ভুগছিল। বর্তমানে শিশুটির অবস্থা আশঙ্কামুক্ত রয়েছে।

মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামাল হোসেন জানান, শিশুর বাবা-মা মামলা করতে রাজি না থাকায় রাষ্ট্রের পক্ষে জেলা সমাজসেবা কার্যালয়ের প্রবেশন অফিসার রিজা আক্তার বাদী হয়ে মামলাটি দায়ের করেন। গ্রেপ্তারকৃত দুই আসামিকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করা হয়েছে এবং প্রধান আসামিকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

১৩০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন