সর্বশেষ

সারাদেশ

চিকিৎসক সংকটে বিপর্যস্ত চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতাল, ভোগান্তিতে রোগীরা

আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ
আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ

বুধবার, ১৫ জুলাই, ২০২৬ ৬:০৯ অপরাহ্ন

শেয়ার করুন:
চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে তীব্র চিকিৎসক ও জনবল সংকটের কারণে ভেঙে পড়েছে স্বাভাবিক চিকিৎসা সেবা। মেডিসিন, সার্জারি ও শিশু বিভাগের মতো গুরুত্বপূর্ণ বিভাগে বিশেষজ্ঞ চিকিৎসক না থাকায় চরম ভোগান্তির শিকার হচ্ছেন দূর-দূরান্ত থেকে আসা শত শত রোগী। সামান্য জটিলতাতেই রোগীদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হচ্ছে।
চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে

চাঁপাইনবাবগঞ্জের এই প্রধান চিকিৎসালয়টিতে বর্তমানে অনুমোদিত ৮৫টি পদের বিপরীতে কর্মরত আছেন মাত্র ৩৮ জন চিকিৎসক। শূন্য পড়ে থাকা ৪৭টি পদের মধ্যে সিনিয়র কনসালট্যান্টের ১০টি পদের বিপরীতে দায়িত্ব পালন করছেন মাত্র ২ জন এবং জুনিয়র কনসালট্যান্টের ১৪টি পদের মধ্যে কর্মরত রয়েছেন ৭ জন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, গত এক মাসে সাতজন চিকিৎসক বদলি হলেও নতুন যোগদান করেছেন মাত্র একজন। বিশেষ করে জরুরি বিভাগ, প্যাথলজি ও রেডিওলজি বিভাগে প্রয়োজনীয় জনবল না থাকায় রোগ নির্ণয় ও জরুরি চিকিৎসায় মারাত্মক ব্যাঘাত ঘটছে।

প্রতিদিন ২৫০ শয্যার বিপরীতে হাসপাতালটিতে প্রায় ৫০০ জন রোগী ভর্তি থাকছেন। এছাড়া বহির্বিভাগে প্রতিদিন চিকিৎসা নিতে আসছেন প্রায় দুই হাজার মানুষ। বিশাল এই রোগীর চাপ সামলাতে হিমশিম খাচ্ছেন কর্তব্যরত চিকিৎসকেরা।

চিকিৎসার পাশাপাশি হাসপাতালের অস্বাস্থ্যকর পরিবেশ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ভুক্তভোগীরা। টয়লেটসহ হাসপাতালের বিভিন্ন স্থান থেকে ছড়ানো দুর্গন্ধে রোগী ও স্বজনদের সেখানে অবস্থান করা কঠিন হয়ে পড়েছে।

হাসপাতালের আবাসিক চিকিৎসক মাহবুব হাসান জানান, সীমিত জনবল দিয়ে বিপুল সংখ্যক রোগীকে নিরবচ্ছিন্ন সেবা দেওয়া এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তবে শূন্য পদে নতুন চিকিৎসক নিয়োগের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে চিঠি পাঠানো হয়েছে বলে জানিয়েছেন হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. জমির মো. হাসিবুস সাত্তার।

১৮১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন