সর্বশেষ

সারাদেশ

বৃষ্টির মধ্যে পরীক্ষা নেয়ার প্রতিবাদ, বরিশালে মহাসড়ক অবরোধ শিক্ষার্থীদের

সুখেন্দু এদবর, বরিশাল
সুখেন্দু এদবর, বরিশাল

মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬ ৮:৩৯ অপরাহ্ন

শেয়ার করুন:
টানা বৃষ্টি, জলাবদ্ধতা ও পরীক্ষার প্রশ্নপত্র কঠিন হওয়ার অভিযোগ তুলে বরিশালে ঢাকা–বরিশাল মহাসড়ক অবরোধ করেছেন এইচএসসি পরীক্ষার্থীদের একটি দল। তারা শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ পরীক্ষা পদ্ধতিতে পরিবর্তনের দাবি জানিয়েছেন।

শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ

টানা বর্ষণ ও প্রতিকূল আবহাওয়ার মধ্যে এইচএসসি পরীক্ষা নেওয়ার প্রতিবাদে মঙ্গলবার দুপুরে বরিশাল শিক্ষা বোর্ডের সামনে ঢাকা–বরিশাল মহাসড়ক অবরোধ করেন বিভিন্ন কলেজের পরীক্ষার্থীরা। এতে সড়কের দুই পাশে দীর্ঘ যানজট তৈরি হয় এবং ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার বেলা সোয়া ১২টার দিকে নগরীর বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা একত্র হয়ে মহাসড়কে অবস্থান নেন। দুপুর দেড়টা পর্যন্ত তাদের অবরোধ চলছিল।

আন্দোলনরত শিক্ষার্থী আলিফ বলেন, প্রতিকূল আবহাওয়ার মধ্যেও সোমবার এইচএসসি পরীক্ষা নেওয়া হয়েছে। অনেক এলাকায় পরীক্ষা গ্রহণের মতো পরিবেশ ছিল না। এ ছাড়া কঠিন পরীক্ষার আগে পর্যাপ্ত সময় দেওয়া হয়নি এবং এবার আগের বছরের তুলনায় প্রশ্নপত্র বেশি কঠিন হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

শিক্ষার্থীদের দাবি, অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা হলেও একটি শিক্ষা বোর্ডে পরীক্ষা স্থগিত করা হলেও অন্য বোর্ডগুলোতে তা করা হয়নি। এতে বৈষম্য তৈরি হয়েছে বলে তারা অভিযোগ করেন।

আন্দোলনকারীরা আরও অভিযোগ করেন, শিক্ষার্থীদের সমস্যার সমাধান না করে শিক্ষামন্ত্রী তাদের নিয়ে নেতিবাচক মন্তব্য করেছেন। এর প্রতিবাদে তারা শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি করেন।

পাশাপাশি বর্তমান পরীক্ষা ব্যবস্থার সংস্কারের দাবিও জানিয়েছেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। 

১২৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন