সর্বশেষ

সারাদেশ

সুন্দরবনে আত্মসমর্পণ করল ‘ছোট জাহাঙ্গীর’ বাহিনীর ২৭ দস্যু

রেজা মাসুদ, মংলা
রেজা মাসুদ, মংলা

মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬ ৭:২৫ অপরাহ্ন

শেয়ার করুন:
সুন্দরবনে সক্রিয় বনদস্যু ‘ছোট জাহাঙ্গীর’ বাহিনীর প্রধানসহ ২৭ জন সদস্য বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদসহ কোস্টগার্ডের কাছে আত্মসমর্পণ করেছে। মোংলায় আনুষ্ঠানিকভাবে অস্ত্র সমর্পণ করে তারা স্বাভাবিক জীবনে ফিরে আসার অঙ্গীকার ব্যক্ত করে। কোস্টগার্ডের পক্ষ থেকে অন্য দস্যুদেরও দ্রুত আত্মসমর্পণ করার আহ্বান জানানো হয়েছে।
‘ছোট জাহাঙ্গীর’ বাহিনীর ২৭ দস্যুর আত্মসমর্পণ

মঙ্গলবার সকাল ১১টায় কোস্টগার্ড মোংলা সদর দপ্তরে এক আনুষ্ঠানিক অনুষ্ঠানের মাধ্যমে এই আত্মসমর্পণ প্রক্রিয়া সম্পন্ন হয়। বাহিনীর সদস্যরা জোনাল কমান্ডার ক্যাপ্টেন মেসবাউল ইসলামের কাছে নিজেদের অস্ত্র ও গোলাবারুদ হস্তান্তর করেন। আত্মসমর্পণকালে দস্যুরা মোট ২৭টি আগ্নেয়াস্ত্র এবং ৩৯৫ রাউন্ড তাজা গুলি কোস্টগার্ডের কাছে জমা দেয়।

অস্ত্র সমর্পণ অনুষ্ঠানে কোস্টগার্ডের জোনাল কমান্ডার সুন্দরবনের অন্যান্য দস্যু বাহিনীকে দ্রুত স্বাভাবিক জীবনে ফিরে আসার আহ্বান জানান। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, যারা এখনো দস্যুতা ছাড়েনি, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং অপরাধীদের কোনো ছাড় দেওয়া হবে না। উক্ত অনুষ্ঠানে স্থানীয় প্রশাসন ও কোস্টগার্ডের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে দুই দফায় কোস্টগার্ডের কাছে সুন্দরবনের আরও দুটি বাহিনীর ১০ জন দস্যু আত্মসমর্পণ করেছিল। এই দস্যু দলগুলো দীর্ঘদিন ধরে সুন্দরবনের গহীন অরণ্যে জেলে, বাওয়ালী ও মৌয়ালদের জিম্মি করে মুক্তিপণ আদায়সহ নানা অপকর্ম চালিয়ে আসছিল। বনদস্যুদের একের পর এক আত্মসমর্পণের ফলে সুন্দরবনের নিরাপত্তা ও শান্তি ফিরে আসবে বলে আশা করছেন স্থানীয় বাসিন্দারা।

২৪১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন