সর্বশেষ

জাতীয়

খিলক্ষেতে ১০ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

সোমবার, ১৩ জুলাই, ২০২৬ ৮:২৭ অপরাহ্ন

শেয়ার করুন:
রাজধানীর খিলক্ষেত থানার মস্তুল চেকপোস্ট এলাকা থেকে ১০ কেজি গাঁজাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মাইক্রোবাস জব্দ করা হয়েছে।
খিলক্ষেত থানায় গ্রেফতারকৃতরা

রাজধানীর খিলক্ষেত থানার মস্তুল চেকপোস্ট এলাকায় অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. কামাল মিয়া (২৯), স্বপ্না (২২) ও খায়রুল ইসলাম (২২)।

পুলিশ জানায়, রোববার (১২ জুলাই) রাত আনুমানিক ১১টার দিকে খিলক্ষেত থানার একটি দল মস্তুল চেকপোস্ট এলাকায় দায়িত্ব পালন করছিল। এ সময় একটি কালো রঙের টয়োটা টিআরএক্স মাইক্রোবাসকে থামার সংকেত দেওয়া হয়। তবে চালক গাড়িটি দ্রুতগতিতে নিয়ে পালানোর চেষ্টা করেন।

পরে পুলিশ সদস্যরা ধাওয়া করে মাইক্রোবাসটি থামায়। গাড়িতে থাকা ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করলে তারা নিজেদের কাছে গাঁজা থাকার কথা স্বীকার করেন। এরপর মাইক্রোবাসে তল্লাশি চালিয়ে ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

এ ঘটনায় মাদক পরিবহনে ব্যবহৃত মাইক্রোবাসটিও জব্দ করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে খিলক্ষেত থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

১৮৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০