সর্বশেষ

সারাদেশ

রামমূর্তি নির্মাণ উদ্যোক্তা হরিদাস মানি লন্ডারিং মামলায় গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার, গাইবান্ধা
স্টাফ রিপোর্টার, গাইবান্ধা

সোমবার, ১৩ জুলাই, ২০২৬ ৬:০০ অপরাহ্ন

শেয়ার করুন:
গাইবান্ধার পলাশবাড়ীতে ৮১ ফুট উচ্চতার রামমূর্তি নির্মাণের পরিকল্পনা নিয়ে আলোচনায় আসা হরিদাস চন্দ্র তরণী দাসকে মানি লন্ডারিং মামলায় গ্রেপ্তার করেছে পুলিশের ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট (সিআইডি)। রাজধানীর উত্তরা পশ্চিম থানায় দায়ের হওয়া একটি মামলার ভিত্তিতে রোববার গভীর রাতে তাকে আটক করা হয়।
হরিদাস চন্দ্র তরণী দাস

পুলিশের তথ্য অনুযায়ী, রাজধানীর উত্তরা পশ্চিম থানায় দায়ের হওয়া একটি মানি লন্ডারিং মামলায় হরিদাস চন্দ্র তরণী দাসকে আসামি করা হয়েছে। মামলার তদন্তের অংশ হিসেবে সিআইডির ফিন্যান্সিয়াল ক্রাইম ইউনিট তাকে গ্রেপ্তার করে।

উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খালিদ মনসুর জানান, রোববার একটি মানি লন্ডারিং মামলা দায়ের হয়েছে। ওই মামলায় হরিদাস চন্দ্র তরণী দাসকে গ্রেপ্তার করেছে সিআইডি।

স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার রাত সাড়ে ১২টার দিকে গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার শ্রী শ্রী কালি মন্দির এলাকা থেকে তাকে আটক করা হয়। কয়েকজন কর্মকর্তা মন্দিরে গিয়ে তাকে বাইরে আসতে বলেন। পরে তাকে হাতকড়া পরিয়ে একটি গাড়িতে তোলা হয়।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরোয়ার আলম খান। তিনি বলেন, একটি মানি লন্ডারিং মামলার তদন্তের অংশ হিসেবে সিআইডি তাকে আটক করেছে। ঘটনার পর মন্দির এলাকায় কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়নি। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

হরিদাস চন্দ্র তরণী দাস সম্প্রতি গাইবান্ধার পলাশবাড়ীতে ৮১ ফুট উচ্চতার একটি রামমূর্তি নির্মাণের উদ্যোগ নিয়ে দেশজুড়ে আলোচনায় আসেন। তবে গত জুন মাসে স্থানীয় শ্রী রাধা গোবিন্দ ও কালী মন্দির কর্তৃপক্ষ ওই নির্মাণকাজ স্থগিতের ঘোষণা দেয়।

মন্দির কমিটির পক্ষ থেকে তখন জানানো হয়, রামমূর্তি নির্মাণকে কেন্দ্র করে বিভিন্ন মহলে আলোচনা, মতামত ও আপত্তি সৃষ্টি হওয়ায় ধর্মীয় সম্প্রীতি বজায় রাখা এবং এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় নির্মাণকাজ আপাতত স্থগিত রাখা হয়েছে। একই সঙ্গে তারা দাবি করে, প্রশাসন, রাজনৈতিক দল বা অন্য কোনো পক্ষের চাপে নয়, বরং সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রাখার স্বার্থেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

১৪৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন