সর্বশেষ

সারাদেশ

সাউথ এশিয়ান কারাতে চ্যাম্পিয়নশিপ: মুন্সীগঞ্জের সিফাতকে জেলা প্রশাসনের আর্থিক সহায়তা

নুরুন্নবী মুন্না, মুন্সীগঞ্জ
নুরুন্নবী মুন্না, মুন্সীগঞ্জ

রবিবার, ১২ জুলাই, ২০২৬ ৮:৫৮ অপরাহ্ন

শেয়ার করুন:
১০ম সাউথ এশিয়ান কারাতে চ্যাম্পিয়নশিপে অংশ নিতে যাচ্ছেন মুন্সীগঞ্জের কৃতী কারাতে খেলোয়াড় সিফাত হোসেন। আন্তর্জাতিক এই প্রতিযোগিতায় তার প্রস্তুতি ও অংশগ্রহণের সুবিধার্থে মুন্সীগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে বিশেষ আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।
জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি সৈয়দা নুরমহল আশরাফী সিফাত হোসেনের হাতে অনুদানের চেক তুলে দেন

১২ জুলাই মুন্সীগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি সৈয়দা নুরমহল আশরাফী আনুষ্ঠানিকভাবে সিফাত হোসেনের হাতে এই অনুদানের চেক তুলে দেন। সিফাতের প্রস্তুতি ও যাতায়াত সহায়তার জন্য তাকে ২৫ হাজার টাকার একটি চেক হস্তান্তর করা হয়।

জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত এই চেক হস্তান্তর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. মাহমুদুর রহমান খোন্দকার এবং জেলা ক্রীড়া কর্মকর্তা খাদিজা পারভিন। তারা সিফাতের সাফল্য কামনা করেন এবং তাকে আন্তরিক উৎসাহ প্রদান করেন।

চেক হস্তান্তরকালে জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী বলেন, আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে জেলার প্রতিভাবান খেলোয়াড়দের সাফল্য নিশ্চিত করতে জেলা প্রশাসন সবসময় পাশে থাকবে। ভবিষ্যতেও ক্রীড়াঙ্গনের উন্নয়নে এ ধরনের সহযোগিতা অব্যাহত রাখা হবে বলে তিনি আশ্বস্ত করেন।

১১৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন