সর্বশেষ

সারাদেশ

গোপালগঞ্জে অর্ধশতাধিক প্রতিবন্ধী ও অসহায় পরিবারের পাশে আস-সাদাকা ফাউন্ডেশন

বাদল সাহা, গোপালগঞ্জ
বাদল সাহা, গোপালগঞ্জ

রবিবার, ১২ জুলাই, ২০২৬ ৮:৫৮ অপরাহ্ন

শেয়ার করুন:
গোপালগঞ্জের কোটালীপাড়ায় অর্ধশতাধিক প্রতিবন্ধী, অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করেছে মানবিক সংগঠন ‘আস-সাদাকা ফাউন্ডেশন’। রবিবার সকালে উপজেলা শিল্পকলা একাডেমি চত্ত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে এসব সামগ্রী বিতরণ করা হয়। সংগঠনটির নিজস্ব অর্থায়নে গৃহীত এই মানবিক উদ্যোগ স্থানীয়দের মাঝে প্রশংসিত হয়েছে।
অসহায়দের পাশে আস-সাদাকা ফাউন্ডেশন

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অসহায় পরিবারগুলোর হাতে খাদ্যসামগ্রী তুলে দেন কোটালীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাগুফতা হক। আস-সাদাকা ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা ও কোটালীপাড়া উপজেলা বিএনপির সভাপতি এস. এম. মহিউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক ও ধর্মীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। বিতরণকৃত খাদ্যসামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, তেল, আলু ও পেঁয়াজসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্য।

আলোচনা সভায় বক্তারা বলেন, সমাজের পিছিয়ে পড়া এবং সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো প্রতিটি বিত্তবান নাগরিকের নৈতিক দায়িত্ব। প্রধান অতিথির বক্তব্যে ইউএনও সাগুফতা হক বলেন, আস-সাদাকা ফাউন্ডেশন অত্যন্ত প্রশংসনীয় কাজ করছে। এ ধরনের সামাজিক কর্মকাণ্ড সমাজের দারিদ্র্য বিমোচন ও মানবিক সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তিনি সমাজের অন্যান্য বিত্তবানদেরও এমন মানবিক কাজে এগিয়ে আসার আহ্বান জানান।

সভাপতির বক্তব্যে এস. এম. মহিউদ্দিন বলেন, মানবসেবাই পরম ধর্ম। আস-সাদাকা ফাউন্ডেশন সবসময়ই অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে এবং ভবিষ্যতেও তাদের এই জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে। খাদ্যসহায়তা পেয়ে উপকারভোগী পরিবারগুলো অত্যন্ত সন্তোষ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছে।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কোটালীপাড়া পৌর বিএনপির সভাপতি ইউসুফ আলী দাড়িয়া, ইসলামপুর ভবানীপুর মাদ্রাসার প্রধান মুফতি মাসুদুর রহমান, গহরডাঙ্গা মাদ্রাসার শায়খুল হাদিস মাওলানা মর্তুজা হাসান, এবং উপজেলা যুবদলের সদস্য সচিব মো. মান্নান শেখ। এছাড়াও আস-সাদাকা ফাউন্ডেশনের সদস্য হাফেজ রুহুল আমিন, নাহিদ হাসান, এবং তামিম শেখসহ সংগঠনের স্বেচ্ছাসেবীবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

১১৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন