সর্বশেষ

সারাদেশ

সাতক্ষীরায় নিখোঁজের দুই দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার

স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা
স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা

শনিবার, ১১ জুলাই, ২০২৬ ২:৫৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সাতক্ষীরা সদর উপজেলায় নিখোঁজ হওয়ার দুই দিন পর আব্দুর রহমান নামের এক স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে স্থানীয় একটি মৎস্য ঘের থেকে পঞ্চম শ্রেণির এই শিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়। চাঞ্চল্যকর এই ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত আব্দুর রহমান (১২) সদর উপজেলার আলীপুর ইউনিয়নের কুলপোতা এলাকার শফিকুল ইসলামের ছেলে। সে স্থানীয় কুলপোতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র ছিল। গত বুধবার সকাল থেকে সে রহস্যজনকভাবে নিখোঁজ হয়।

পারিবারিক সূত্রে জানা গেছে, আব্দুর রহমানের বয়স যখন মাত্র পাঁচ বছর, তখন তার মা-বাবার মধ্যে বিবাহবিচ্ছেদ ঘটে। এরপর থেকে সে তার খালা শেফালী খাতুনের কাছেই লালিত-পালিত হচ্ছিল। গত বুধবার সকালে তার খালা ও খালু ডাক্তার দেখানোর জন্য সাতক্ষীরা শহরে যান। বাড়ি ফিরে তাঁরা আব্দুর রহমানকে আর খুঁজে পাননি।

আত্মীয়-স্বজন ও সম্ভাব্য সকল স্থানে খোঁজখবর নিয়েও তার সন্ধান মেলেনি। অবশেষে শুক্রবার সকালে কুলপোতা এলাকার একটি মৎস্য ঘেরে ভাসমান অবস্থায় তার মরদেহ দেখতে পান স্থানীয় বাসিন্দারা। পরে তাঁরা থানায় খবর দিলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে এবং পরিবারের সদস্যরা সেটি শনাক্ত করেন।

সাতক্ষীরা সদর থানার উপ-পরিদর্শক (এসআই) আনিছুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর সঠিক কারণ উদঘাটনে পুলিশ তৎপর রয়েছে এবং এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

১২৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন