সর্বশেষ

সারাদেশ

টাঙ্গাইলে মেডিনোভার বিরুদ্ধে ভবন দখল চেষ্টার অভিযোগ মালিকের

কাজী রিপন, টাঙ্গাইল
কাজী রিপন, টাঙ্গাইল

শুক্রবার, ১০ জুলাই, ২০২৬ ৯:০০ অপরাহ্ন

শেয়ার করুন:
টাঙ্গাইলে মেডিনোভা মেডিকেল সার্ভিস লিমিটেড-এর বিরুদ্ধে ভাড়াচুক্তির শর্ত ভঙ্গ করে ভবন দখলের চেষ্টা করার অভিযোগ তুলেছেন ভবনের মালিক ডা. শাহ আলম। শুক্রবার দুপুরে শহরের শামসুদ্দোহা-রেজিয়া ভবনে সংবাদ সম্মেলন করে তিনি এসব অভিযোগ করেন। তবে অভিযোগ অস্বীকার করে মেডিনোভার জেলা শাখার ম্যানেজার জানিয়েছেন, তারা কোনো চুক্তি ভঙ্গ করেননি।
চিকিৎসক শাহ আলম

সংবাদ সম্মেলনে ডা. শাহ আলম বলেন, ২০ বছরের লিখিত ভাড়াচুক্তির মাধ্যমে মেডিনোভা মেডিকেল সার্ভিস লিমিটেডকে ভবনটি ভাড়া দেওয়া হয়। এরই মধ্যে চুক্তির প্রায় ১০ বছর পার হয়েছে। তবে গত কয়েক বছরে চুক্তির শর্ত বাস্তবায়ন নিয়ে দুই পক্ষের মধ্যে মতবিরোধ তৈরি হয়েছে।

তিনি অভিযোগ করেন, তাঁর লিখিত অনুমতি ছাড়াই ভবনের বিভিন্ন অংশে স্থায়ী কাঠামোগত পরিবর্তন করা হয়েছে। প্রায় চার বছর আগে ভবনের প্রধান সিঁড়ির প্রবেশপথ ইটের দেয়াল নির্মাণ করে বন্ধ করে দেওয়া হয়। এছাড়া ভাড়াচুক্তি ষষ্ঠ তলা পর্যন্ত সীমাবদ্ধ থাকলেও ষষ্ঠ ও সপ্তম তলার সংযোগস্থলে স্থায়ী দেয়াল নির্মাণ করে সপ্তম তলা থেকে নিচের তলায় যাতায়াতের সাধারণ পথ ও সিঁড়ি বন্ধ করে দেওয়া হয়েছে।

ডা. শাহ আলম আরও অভিযোগ করেন, প্রায় এক বছর আগে ভবনের জরুরি অগ্নিনির্গমন পথও বন্ধ করে দেওয়া হয়েছে। তাঁর বিদেশে অবস্থানের সময় নির্ধারিত জায়গা থেকে ফার্মেসি সরিয়ে কমন স্পেসে স্থাপন করা হয়েছে। এতে রোগী, স্বজন, দর্শনার্থী ও সাধারণ মানুষের চলাচলে সমস্যা হচ্ছে।

তিনি বলেন, বিষয়গুলোর শান্তিপূর্ণ সমাধানের জন্য একাধিকবার লিখিতভাবে এবং মোবাইল ফোনে আলোচনার চেষ্টা করা হয়েছে। কিন্তু একটি প্রভাবশালী মহলের মাধ্যমে ভবন দখলের চেষ্টা করা হচ্ছে।

এ বিষয়ে মেডিনোভা মেডিকেল সার্ভিস লিমিটেডের টাঙ্গাইল জেলা শাখার ম্যানেজার হায়দার বলেন, ভাড়ার চুক্তিপত্রে কোনো নির্দিষ্ট প্ল্যানিং উল্লেখ ছিল না। তাঁদের জানামতে, কোনো চুক্তির শর্ত ভঙ্গ করা হয়নি।

১৩১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন