সর্বশেষ

সারাদেশ

কিশোরগঞ্জে থানা হাজত থেকে মাদক আসামির ঝুলন্ত মরদেহ উদ্ধার

শাহজাহান সাজু, কিশোরগঞ্জ
শাহজাহান সাজু, কিশোরগঞ্জ

বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬ ১১:৪০ অপরাহ্ন

শেয়ার করুন:
কিশোরগঞ্জের নিকলী থানা হাজত থেকে রুবেল মিয়া নামের এক মাদক মামলার আসামির ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে গ্রেপ্তারের কিছুক্ষণের মধ্যেই হাজতখানার গ্রিলের সঙ্গে গায়ের শার্ট পেঁচিয়ে তিনি আত্মহত্যা করেন বলে জানিয়েছে পুলিশ। বাবার করা মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি ছিলেন ওই যুবক।
নিকলী থানা

নিহত রুবেল মিয়া উপজেলার কারাপাশা ইউনিয়নের শহরমূল এলাকার বাসিন্দা রাজা হাওলাদারের একমাত্র ছেলে। দীর্ঘদিন ধরে মাদকাসক্ত থাকায় এবং পরিবারের ওপর নির্যাতন করায় তার বাবা নিজেই তার বিরুদ্ধে আদালতে মামলা করেছিলেন। সেই মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি হলে পুলিশ তাকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে।

নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আদালতের পরোয়ানার ভিত্তিতে সকালে রুবেলকে গ্রেপ্তার করে থানায় এনে হাজতে রাখা হয়। পরবর্তীতে তাকে আদালতে পাঠানোর প্রস্তুতি নেওয়ার সময় পুলিশ হাজতখানায় তার ঝুলন্ত মরদেহ দেখতে পায়। নিজের পরিহিত শার্ট গ্রিলের সঙ্গে পেঁচিয়ে তিনি গলায় ফাঁস দেন বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে।

নিহতের পিতা রাজা হাওলাদার আক্ষেপ প্রকাশ করে বলেন, ছেলেকে মাদকের অন্ধকার পথ থেকে ফেরাতে এবং সংশোধনের আশায় বাধ্য হয়ে তিনি আইনের আশ্রয় নিয়েছিলেন। এর আগে তিন মাস কারাবাসের পরও তার কোনো পরিবর্তন হয়নি। আজ সকালে ছেলের অতিরিক্ত অবাধ্যতা দেখে পুনরায় পুলিশে খবর দেন। তবে থানা থেকে বাড়ি ফেরার পথেই ছেলের মৃত্যুর খবর পান তিনি। এ ঘটনায় পুলিশ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করছে।

১৫৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন