সর্বশেষ

জাতীয়

আবারও কমল স্বর্ণের দাম, ২২ ক্যারেটের ভরি এখন ২ লাখ ২১ হাজার 

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬ ৬:৪৮ অপরাহ্ন

শেয়ার করুন:
দেশের বাজারে সোনার গহনার দাম আরও কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের এক ভরি সোনার গহনার দাম কমেছে ৩ হাজার ৩২৪ টাকা। নতুন নির্ধারিত দাম অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি সোনার গহনা বিক্রি হবে ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকায়।

স্বর্ণের দাম কমেছে (প্রতীকী ছবি)

স্থানীয় বাজারে তেজাবী সোনার দাম কমার পরিপ্রেক্ষিতে সোনার গহনার নতুন দাম নির্ধারণ করেছে বাজুস। বৃহস্পতিবার (৯ জুলাই) সকাল ১০টা থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের সভায় দাম কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীনের সই করা বিজ্ঞপ্তিতে নতুন দামের তথ্য জানানো হয়।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার গহনার দাম ৩ হাজার ৩২৪ টাকা কমিয়ে ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকা নির্ধারণ করা হয়েছে। ২১ ক্যারেটের এক ভরি সোনার গহনার দাম কমেছে ৩ হাজার ১৪৯ টাকা। এখন এ মানের সোনার গহনা বিক্রি হবে ২ লাখ ১১ হাজার ৯৯৩ টাকায়।

এ ছাড়া ১৮ ক্যারেটের এক ভরি সোনার গহনার দাম কমানো হয়েছে ৫ হাজার ৩৬৫ টাকা। নতুন দাম অনুযায়ী, ১৮ ক্যারেটের এক ভরি সোনার গহনা পাওয়া যাবে ১ লাখ ৮২ হাজার ৭৫ টাকায়। সনাতন পদ্ধতির এক ভরি সোনার গহনার দাম কমেছে ২ হাজার ১৫৮ টাকা। এ মানের সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৪৮ হাজার ৭৭৪ টাকা।

এর আগে ৬ জুলাই ২২ ক্যারেটের এক ভরি সোনার গহনার দাম ৩ হাজার ২৬৬ টাকা কমানো হয়েছিল। দুই দফায় সবচেয়ে ভালো মানের এক ভরি সোনার গহনার দাম মোট ৬ হাজার ৫৯০ টাকা কমেছে।

এদিকে সোনার পাশাপাশি রুপার গহনার দামও কমিয়েছে বাজুস। ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি রুপার গহনার দাম ২৯২ টাকা কমিয়ে ৪ হাজার ৬০৭ টাকা নির্ধারণ করা হয়েছে। ২১ ক্যারেটের রুপার দাম কমে হয়েছে ৪ হাজার ৩৭৪ টাকা, ১৮ ক্যারেটের রুপার দাম ৩ হাজার ৭৯১ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম নির্ধারণ করা হয়েছে ২ হাজার ৮৫৮ টাকা।

১২১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন