সর্বশেষ

সারাদেশ

হিলিতে জুয়েলারি দোকানে স্বর্ণ জালিয়াতির অভিনব প্রতারণা, ক্ষুব্ধ গ্রাহকরা

মুসা মিয়া, হিলি, দিনাজপুর
মুসা মিয়া, হিলি, দিনাজপুর

বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬ ১:৫৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
দিনাজপুরের হিলিতে একটি জুয়েলারি দোকানের বিরুদ্ধে গ্রাহকদের খাঁটি সোনা বদলে কম ক্যারেটের নিম্নমানের সোনা দেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। উপজেলার নিউ সাজ জুয়েলার্স নামের ওই প্রতিষ্ঠানের বিরুদ্ধে একের পর এক প্রতারণার অভিযোগ ওঠায় স্থানীয় ক্রেতাদের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে। এ নিয়ে হিলি জুয়েলার্স সমিতি তদন্ত সাপেক্ষে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে।

ভুক্তভোগী গ্রাহক শাহিন ইসলাম জানান, তার ব্যবহৃত এক ভরি ওজনের একটি খাঁটি ২২ ক্যারেটের সোনার চেইন নতুন নকশায় তৈরির জন্য তিনি ‘নিউ সাজ জুয়েলার্স’-এ দিয়েছিলেন। অতিরিক্ত আরও দুই আনা সোনা যোগ করার পর চেইনটি হাতে পেয়ে সন্দেহ হলে তিনি অন্য জায়গায় পরীক্ষা করান। সেখানে দেখা যায়, ২২ ক্যারেটের সোনা কমিয়ে মাত্র ১৬ ক্যারেটে রূপান্তর করা হয়েছে। পরবর্তীতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের হস্তক্ষেপে বিষয়টি সমাধান করা হলেও তিনি তার শখের মূল্যবান অলংকারটি হারিয়েছেন।

অপর এক ভুক্তভোগী জামান অভিযোগ করে বলেন, একই প্রতিষ্ঠানে তিনি স্বর্ণালঙ্কার তৈরি করতে গিয়ে প্রতারণার শিকার হয়েছেন। এ বিষয়ে প্রতিবাদ জানাতে গেলে প্রতিষ্ঠানের মালিক রবিউল ইসলাম রাজু গ্রাহকদের সাথে দুর্ব্যবহার করেন এবং নিজেকে প্রভাবশালী দাবি করে ভয়ভীতি দেখান। স্থানীয় বাসিন্দাদের দাবি, এর আগেও একাধিক নারী গ্রাহক ২২ ক্যারেটের অলংকার দিয়ে ১৮ ক্যারেটের স্বর্ণ পাওয়ার অভিযোগ করেছিলেন।

এ বিষয়ে অভিযুক্ত প্রতিষ্ঠান নিউ সাজ জুয়েলার্সের মালিক রবিউল ইসলাম রাজু জানান, তার বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে গ্রাহকরা যেন সরাসরি তার সাথে যোগাযোগ করেন।

হিলি জুয়েলার্স সমিতির সাধারণ সম্পাদক আব্দুল হামিদ ও সভাপতি মতিউর রহমান লাবু জানান, ইতিপূর্বে একটি অভিযোগের সুষ্ঠু সমাধান করা হয়েছে। ভবিষ্যতে এই ধরনের সুনির্দিষ্ট জালিয়াতির প্রমাণ মিললে সংশ্লিষ্ট জুয়েলারির লাইসেন্স বাতিলসহ কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

১১৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন