সর্বশেষ

সারাদেশ

কুয়াকাটা সৈকত থেকে অজ্ঞাত যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

এ এম মিজানুর রহমান বুলেট, কুয়াকাটা
এ এম মিজানুর রহমান বুলেট, কুয়াকাটা

বুধবার, ৮ জুলাই, ২০২৬ ১:৫৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে এক অজ্ঞাত যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় গঙ্গামতি সৈকত এলাকা থেকে উদ্ধার হওয়া এই মরদেহের পরনে একটি গেঞ্জি ছিল, যাতে চট্টগ্রাম যুব আন্দোলনের লোগো রয়েছে। পুলিশ নিহতের পরিচয় শনাক্ত ও মৃত্যুর রহস্য উদঘাটনে তদন্ত শুরু করেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেলে কলাপাড়া উপজেলার কুয়াকাটা গঙ্গামতি রিজার্ভ বন সংলগ্ন সৈকতে গোসল করতে যান কয়েকজন স্থানীয় বাসিন্দা। এ সময় তারা সমুদ্রের পানিতে একটি মরদেহ ভাসতে দেখে কুয়াকাটা নৌ পুলিশ ফাঁড়িতে খবর দেন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে ফাঁড়িতে নিয়ে যায়।

পুলিশ জানায়, উদ্ধার হওয়া যুবকের বয়স আনুমানিক ৩৫ থেকে ৩৮ বছর হতে পারে। তার পরনে ছিল একটি কালো রঙের প্যান্ট ও সাদা গেঞ্জি। গেঞ্জিটিতে ‘বাংলাদেশ ইসলামী যুব আন্দোলন, চট্টগ্রাম’ লেখা রয়েছে এবং সংগঠনের একটি লোগো অঙ্কিত আছে। ধারণা করা হচ্ছে, সমুদ্রে চলমান কোনো ট্রলারডুবি বা নিখোঁজ জেলেদের কেউ হতে পারেন তিনি।

কুয়াকাটা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. মনিরুজ্জামান জানান, প্রাথমিকভাবে মরদেহটির পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি। গঙ্গামতি এলাকার সৈকত থেকে উদ্ধার করা এ লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে প্রেরণের পাশাপাশি তার পরিচয় শনাক্তের জোর চেষ্টা চলছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

১৩৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন