সর্বশেষ

সারাদেশ

টাঙ্গাইলের মধুপুরে সংঘবদ্ধ ধর্ষণের মামলায় ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড

কাজী রিপন, টাঙ্গাইল
কাজী রিপন, টাঙ্গাইল

বুধবার, ৮ জুলাই, ২০২৬ ১:৪৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
টাঙ্গাইলের মধুপুরে এক নারীকে অপহরণ ও সংঘবদ্ধ ধর্ষণের চাঞ্চল্যকর মামলায় তিন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রধান আসামিকে অপহরণের দায়ে অতিরিক্ত ১৫ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন—জামালপুর সদর উপজেলার কটারবাড়ি গ্রামের মৃত আব্দুস সামাদের ছেলে আ. রহিম, ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার কামারিয়া গ্রামের মৃত মুকছেদ আলীর ছেলে শফিকুল ইসলাম শফি এবং একই এলাকার ময়েজ উদ্দিনের ছেলে সামছুল হক সামছু। রায় ঘোষণার পর কঠোর নিরাপত্তায় আসামিদের জেলা কারাগারে পাঠানো হয়।

আদালত সূত্রে জানা গেছে, মামলার প্রধান আসামি আ. রহিমকে অপহরণের দায়ে ১৫ বছরের সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে তাকে সংঘবদ্ধ ধর্ষণের অপরাধে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং এক লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। অপরাধে সহায়তার কারণে অপর দুই আসামি শফিকুল ও সামছুলকে যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি এক লাখ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে।

নথি অনুযায়ী, ২০২৩ সালের ২২ জুন আসামিরা ভুক্তভোগী ওই নারীকে বিয়ের পাত্র দেখানোর প্রলোভন দেখিয়ে জামালপুর থেকে টাঙ্গাইলের মধুপুরের দোখলা বনাঞ্চলে নিয়ে যায়। নির্জন বনের ভেতর নিয়ে তারা পর্যায়ক্রমে ভুক্তভোগী নারীর ওপর নির্মম নির্যাতন চালায়। এ ঘটনায় ভুক্তভোগী নিজে বাদী হয়ে মধুপুর থানায় মামলা দায়ের করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা মধুপুর থানার এসআই আব্দুস সাত্তার একই বছরের ২৪ ডিসেম্বর আদালতে অভিযোগপত্র দাখিল করেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া এবং সাক্ষ্যপ্রমাণ গ্রহণ শেষে আদালত এই সিদ্ধান্ত দেন।

রাষ্ট্রপক্ষের বিশেষ পাবলিক প্রসিকিউটর আইনজীবী ওমরাও খান দিলু রায়ে সন্তোষ প্রকাশ করে জানান, এই রায় সমাজে অপরাধ প্রবণতা কমাতে এবং নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে একটি বড় দৃষ্টান্ত হয়ে থাকবে। তবে আসামিপক্ষের আইনজীবী শাহানশাহ সিদ্দিকী মিন্টু রায়ে অসন্তোষ প্রকাশ করে জানান, তারা ন্যায়বিচার পাননি এবং শিগগিরই উচ্চ আদালতে আপিল করবেন।

১৩১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন