সর্বশেষ

জাতীয়

সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী 

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬ ৯:৩৫ অপরাহ্ন

শেয়ার করুন:
প্রধানমন্ত্রী তারেক রহমান মঙ্গলবার সকালে মানিকগঞ্জের সিংগাইরে বাংলাদেশ সেনাবাহিনীর গ্রীষ্মকালীন প্রশিক্ষণ মহড়া পরিদর্শন করেছেন। এ সময় তিনি মাঠপর্যায়ের সেনাসদস্যদের সঙ্গে কথা বলেন, প্রশিক্ষণ কার্যক্রম পর্যবেক্ষণ করেন এবং পেশাদার দক্ষতা ও সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।
প্রধানমন্ত্রীর মহড়া পরিদর্শন

মঙ্গলবার (৭ জুলাই) সকাল ৯টা ২০ মিনিটের দিকে মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় বাংলাদেশ সেনাবাহিনীর ৯ পদাতিক ডিভিশনের অধীনে ৮ বীর-এর গ্রীষ্মকালীন প্রশিক্ষণ এলাকায় আকস্মিকভাবে উপস্থিত হন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি প্রশিক্ষণ এলাকার বিভিন্ন অংশ পায়ে হেঁটে ঘুরে দেখেন।

পরিদর্শনকালে দায়িত্বপ্রাপ্ত জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) এবং ইউনিটের কমান্ডিং অফিসারের (সিও) কাছ থেকে চলমান প্রশিক্ষণ কার্যক্রম, কৌশলগত প্রস্তুতি ও অপারেশনাল পরিকল্পনা সম্পর্কে অবহিত হন প্রধানমন্ত্রী। তিনি একজন কমান্ডারের মৌখিক অপারেশনাল নির্দেশনা শোনেন এবং সেনাসদস্যদের পরিচালিত একটি রেইড মহড়া পর্যবেক্ষণ করেন।

এ সময় যুদ্ধক্ষেত্রে অবস্থান গ্রহণ, রণকৌশলের প্রয়োগ, সমরাস্ত্রের ব্যবহার এবং বাস্তবধর্মী প্রশিক্ষণের বিভিন্ন দিক ঘুরে দেখেন তিনি। পাশাপাশি সেনা বাঙ্কারে নেমে মহড়ায় অংশ নেওয়া কর্মকর্তা ও সেনাসদস্যদের সঙ্গে মতবিনিময় করেন। ছদ্মবেশে দায়িত্ব পালনরত সেনাসদস্যদের কাছেও গিয়ে তাঁদের খোঁজখবর নেন এবং দায়িত্ব পালনে উৎসাহ দেন।

পরিদর্শনের একপর্যায়ে মহড়ায় অংশগ্রহণকারী সেনাসদস্যদের জন্য প্রস্তুত করা খাবার গ্রহণ করেন প্রধানমন্ত্রী। পরে তাঁদের সঙ্গে চা পান করেন এবং অনানুষ্ঠানিকভাবে কিছু সময় কাটান।

সেনাসদস্যদের উদ্দেশে বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, দেশের জনগণের আস্থা ও বিশ্বাসের অন্যতম প্রতীক বাংলাদেশ সেনাবাহিনী। তিনি জাতীয় সংকট মোকাবিলা ও আইন-শৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনীর ভূমিকার প্রশংসা করেন। একই সঙ্গে পেশাদার প্রশিক্ষণ, শৃঙ্খলা এবং সার্বক্ষণিক প্রস্তুতি বজায় রাখার আহ্বান জানান।

প্রধানমন্ত্রী সেনানিবাসে নিয়মিত প্রশিক্ষণ কার্যক্রম পূর্ণোদ্যমে পরিচালিত হওয়ায় সন্তোষ প্রকাশ করেন এবং বাংলাদেশ সেনাবাহিনীর ধারাবাহিক সাফল্য ও অগ্রগতি কামনা করেন।

১২২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন