সর্বশেষ

সারাদেশ

পদ্মা সেতু উদ্বোধনের পর ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ঝরল ১৪৭ প্রাণ, দুর্ঘটনা ৫৪৮টি

নুরুন্নবী মুন্না, মুন্সীগঞ্জ
নুরুন্নবী মুন্না, মুন্সীগঞ্জ

শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬ ৪:২১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
পদ্মা সেতু উদ্বোধনের পর থেকে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে সড়ক দুর্ঘটনার সংখ্যা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে। সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, এই মহাসড়কে এ পর্যন্ত ৫৪৮টি সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ১৪৭ জন এবং আহত হয়েছেন আরও ৮৭৪ জন। এক্সপ্রেসওয়েতে বেপরোয়া গতি ও অসচেতনতার কারণেই এই প্রাণহানি ঘটছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের তথ্য অনুযায়ী, ২০২২ সালের ২৫ জুন পদ্মা সেতু উদ্বোধনের পর থেকে এক্সপ্রেসওয়ের মাওয়া টোল প্লাজা থেকে ধলেশ্বরী টোল প্লাজা পর্যন্ত এলাকায় এসব দুর্ঘটনা ঘটে। উদ্ধার কাজে নিয়োজিত ফায়ার ফাইটাররা অত্যন্ত ঝুঁকি নিয়ে আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠিয়েছেন এবং নিহতদের মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করেছেন।

স্থানীয় সূত্র ও ট্রাফিক বিভাগ জানায়, পদ্মা সেতু চালুর পর এই এক্সপ্রেসওয়েতে যানবাহনের চাপ বহুগুণ বৃদ্ধি পেয়েছে। গাড়ির গতিসীমা নিয়ন্ত্রণ না করা এবং চালকদের অসতর্কতার কারণে প্রায় প্রতিদিনই ছোট-বড় দুর্ঘটনা ঘটছে। বিশেষ করে এক্সপ্রেসওয়ের বাঁকগুলো ও টোল প্লাজার কাছাকাছি এলাকায় দুর্ঘটনার প্রবণতা বেশি।

ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, মহাসড়কে দুর্ঘটনা এড়াতে চালকদের অবশ্যই নির্ধারিত গতিসীমা মেনে চলতে হবে। এছাড়া বিপজ্জনক ওভারটেকিং বর্জন এবং ট্রাফিক সিগন্যাল কঠোরভাবে মেনে চলার ওপর জোর দিয়েছেন তিনি।

বিশেষজ্ঞরা মনে করছেন, শুধু চালক নয়, সাধারণ পথচারীদের সচেতনতা এবং ট্রাফিক আইনের যথাযথ প্রয়োগই পারে এই এক্সপ্রেসওয়েকে নিরাপদ করতে। অন্যথায় গতি ও রোমাঞ্চের এই মহাসড়কটি সাধারণ মানুষের জন্য আরও বেশি ঝুঁকিপূর্ণ হয়ে উঠবে।

১৪৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন