সর্বশেষ

সারাদেশ

ভাঙ্গায় বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

আবিদ জামান, ফরিদপুর
আবিদ জামান, ফরিদপুর

শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬ ৩:২৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ফরিদপুরের ভাঙ্গায় যাত্রীবাহী বাসের ধাক্কায় প্রাণ হারিয়েছেন মোটরসাইকেল আরোহী দুই যুবক। বৃহস্পতিবার সকালে ঢাকা-খুলনা মহাসড়কের ভাঙ্গা গোলচত্বর এলাকায় এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে। উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তাঁদের মৃত্যু হয়।

নিহত দুই যুবক হলেন ফরিদপুরের ভাঙ্গা উপজেলার জানদি গ্রামের কাউসার সর্দার রাতুল এবং নগরকান্দা উপজেলার ফুকুরহাটি গ্রামের রাজু মাতুব্বর। তাঁরা দুজনে একটি মোটরসাইকেলে করে ভাঙ্গা গোলচত্বর এলাকা থেকে ফরিদপুর শহরের দিকে যাচ্ছিলেন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, মোটরসাইকেলটি ভাঙ্গা গোলচত্বর এলাকা অতিক্রম করার সময় পেছন থেকে আসা দ্রুতগতির ‘গোল্ডেন লাইন পরিবহন’ নামের একটি যাত্রীবাহী বাস মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। এতে তাঁরা দুজনেই মহাসড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা দ্রুত তাঁদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসার পর শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকেরা তাঁদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। পরে সেখান থেকেও উন্নত চিকিৎসার জন্য দ্রুত ঢাকা নেওয়ার পথে দুপুরের দিকে তাঁদের মৃত্যু হয়।

ভাঙ্গা হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) সোহেল খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল ও নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ দুটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

১১০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন