সর্বশেষ

সারাদেশ

কালিয়ায় নিবন্ধনহীন দুই ড্রিংকিং ওয়াটার কোম্পানিকে জরিমানা

স্টাফ রিপোর্টার, নড়াইল
স্টাফ রিপোর্টার, নড়াইল

মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬ ১২:৪৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
নড়াইলের কালিয়ায় অনুমোদনহীনভাবে পানি উৎপাদন ও বাজারজাত করার দায়ে দুটি ড্রিংকিং ওয়াটার প্রতিষ্ঠানকে বড় অঙ্কের জরিমানা করা হয়েছে। সোমবার বিএসটিআই ও স্থানীয় প্রশাসনের যৌথ অভিযানে এই দণ্ডাদেশ দেওয়া হয়। পণ্য মোড়কজাতকরণের সঠিক নিয়ম না মানায় ভোক্তা অধিকার রক্ষায় এ পদক্ষেপ নেয় ভ্রাম্যমাণ আদালত।

নড়াইলের কালিয়া উপজেলায় লাইসেন্সবিহীন ও অবৈধভাবে ড্রিংকিং ওয়াটার উৎপাদন এবং বাজারজাতকরণের অভিযোগে দুটি প্রতিষ্ঠানকে মোট ৪০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। কালিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শ্রাবনী বিশ্বাসের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, পণ্য মোড়কজাতকরণের প্রয়োজনীয় নিবন্ধন সনদ ছাড়া পানি বাজারজাত করার অপরাধে উপজেলার রামনগর এলাকার ‘তাহমিদ ড্রিংকিং ওয়াটার’কে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া নড়াগাতী থানার পাকুড়িয়া এলাকায় অবস্থিত ‘আল আমিন ড্রিংকিং ওয়াটার’ নামের অপর একটি প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বাংলাদেশ স্ট্যান্ডর্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) যশোর আঞ্চলিক কার্যালয়ের পরিদর্শক রাকিব ইসলাম এবং স্থানীয় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অভিযান পরিচালনাকালে উপস্থিত ছিলেন। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।

১৩০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন