সর্বশেষ

সারাদেশ

চাঁপাইনবাবগঞ্জে নদীভাঙন রোধে জিও ব্যাগ ফেলা শুরু, সংস্কার কাজের উদ্বোধন

আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ
আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ

সোমবার, ৬ জুলাই, ২০২৬ ১১:০৮ অপরাহ্ন

শেয়ার করুন:
চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার নামোরাজরামপুরে নদীভাঙন প্রতিরোধে আনুষ্ঠানিকভাবে প্রতিরক্ষামূলক সংস্কার কাজের উদ্বোধন করা হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য নূরুল ইসলাম বুলবুল এই কাজের শুভ সূচনা করেন। দীর্ঘদিন ধরে ভাঙন আতঙ্কে থাকা স্থানীয় বাসিন্দারা এই উদ্যোগের ফলে স্বস্তি প্রকাশ করেছেন।
জিও ব্যাগ ফেলা হচ্ছে

সোমবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের অন্তর্গত নামোরাজরামপুর হাজ্বীপাড়ায় এই নদীভাঙন রোধ প্রকল্পের কাজ শুরু হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সংসদ সদস্য নূরুল ইসলাম বুলবুল নদীতে জিও ব্যাগ নিক্ষেপের মাধ্যমে এই জরুরি সংস্কার কাজের উদ্বোধন করেন। এ সময় তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাজের গুণগত মান বজায় রেখে দ্রুততার সাথে তা শেষ করার নির্দেশ দেন।

অনুষ্ঠানে চাঁপাইনবাবগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী এস. এম. আহসান হাবীব, উপ-বিভাগীয় প্রকৌশলী মো. রকিবুল ইসলাম এবং ভারপ্রাপ্ত উপ-বিভাগীয় প্রকৌশলী আলী কাওসার উপস্থিত ছিলেন। এছাড়া স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও জনপ্রতিনিধিদের উপস্থিতিতে ভাঙন কবলিত এলাকার পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলীরা জানান, বর্ষার মৌসুমে ভাঙনের ঝুঁকি এড়াতে তাৎক্ষণিক ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। নির্ধারিত নকশা অনুযায়ী দ্রুততম সময়ে এই জিও ব্যাগ ডাম্পিংয়ের কাজ সম্পন্ন করা হবে। ভাঙন নিয়ন্ত্রণে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে টেকসই বাঁধ নির্মাণের আশ্বাসের কথা জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।

এদিকে নামোরাজরামপুর এলাকার বাসিন্দারা দীর্ঘদিন ধরে মহানন্দা নদীর ক্রমাগত ভাঙন নিয়ে চরম আতঙ্কে দিন কাটাচ্ছিলেন। অবশেষে সংস্কার কাজ শুরু হওয়ায় এলাকায় স্বস্তি ফিরেছে। দ্রুত এবং স্থায়ীভাবে এই নদীভাঙন সমস্যার সমাধান করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানিয়েছেন ভুক্তভোগী এলাকাবাসী।

১২০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন