সর্বশেষ

সারাদেশ

খাগড়াছড়ির পানছড়িতে ব্রাশফায়ারে ৩ জেএসএস কর্মী নিহত, অপহৃত ২

আল মামুন, খাগড়াছড়ি
আল মামুন, খাগড়াছড়ি

সোমবার, ৬ জুলাই, ২০২৬ ১০:৪৪ অপরাহ্ন

শেয়ার করুন:
খাগড়াছড়ির পানছড়িতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সশস্ত্র সন্ত্রাসীদের ব্রাশফায়ারে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস) তিন কর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় অস্ত্রের মুখে আরও দুইজনকে অপহরণের অভিযোগ উঠেছে। সোমবার সকালে উপজেলার চেঙ্গি ইউনিয়নের দুর্গম পাহাড়ি এলাকায় এ নৃশংস ঘটনা ঘটে।
৩ জেএসএস কর্মী নিহত

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকাল সাড়ে ১১টার দিকে পানছড়ির চেঙ্গি ইউনিয়নের মধু মঙ্গলপাড়া এলাকায় এই হামলার ঘটনা ঘটে। সন্ত্রাসীরা অতর্কিতে ওই এলাকায় প্রবেশ করে ব্রাশফায়ার শুরু করলে ঘটনাস্থলেই জেএসএস-এর তিন কর্মী প্রাণ হারান। এ সময় অস্ত্রের মুখে আরও দুইজনকে অপহরণ করে নিয়ে যায় হামলাকারীরা। এ ঘটনার পর পুরো এলাকায় চরম আতঙ্ক ও উত্তেজনা ছড়িয়ে পড়েছে।

পানছড়ি থানায় যোগাযোগ করা হলে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফেরদৌস ওয়াহিদ জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে জেএসএস ও ইউপিডিএফ-এর মধ্যকার দীর্ঘদিনের বিরোধের জেরে এই গোলাগুলির ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পুলিশ ঘটনাস্থল থেকে নিহতদের মরদেহ উদ্ধার করেছে। তবে নিহতদের পরিচয় এখনও পুরোপুরি নিশ্চিত হওয়া যায়নি এবং ঘটনাটি খতিয়ে দেখতে পুলিশের তদন্ত চলমান রয়েছে।

এদিকে, ইউপিডিএফের সাংগঠনিক সম্পাদক অংগ্য মারমা এই হত্যাকাণ্ডের সঙ্গে তাদের কোনো সম্পৃক্ততার কথা অস্বীকার করেছেন। তিনি দাবি করেন, এটি মূলত জেএসএসের অভ্যন্তরীণ কোন্দলের কারণে ঘটেছে। অন্যদিকে, জেএসএসের সহ-তথ্য ও প্রচার সম্পাদক সজীব চাকমা জানান, দলের অভ্যন্তরীণ কোনো বিরোধের কথা তাদের জানা নেই এবং তারা এ হত্যাকাণ্ডের বিষয়ে এখনও বিস্তারিত কিছু জানতে পারেননি।

স্থানীয় আরেকটি সূত্রের দাবি, নিহত ব্যক্তিরা একটি বৌদ্ধ বিহার থেকে দীক্ষা নিয়ে বাড়িতে ফেরার পথে পার্বত্য চট্টগ্রামের একটি সশস্ত্র গোষ্ঠীর হামলার শিকার হন। বর্তমানে পাহাড়ের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত যৌথ বাহিনী ও পুলিশ মোতায়েন করা হয়েছে।

১৫৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন