সর্বশেষ

সারাদেশ

গোপালগঞ্জে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় নারীসহ দুই আসামির যাবজ্জীবন কারাদণ্ড

বাদল সাহা, গোপালগঞ্জ
বাদল সাহা, গোপালগঞ্জ

সোমবার, ৬ জুলাই, ২০২৬ ১০:৪৪ অপরাহ্ন

শেয়ার করুন:
গোপালগঞ্জের কাশিয়ানীতে অষ্টম শ্রেণীর এক স্কুলছাত্রীকে ধর্ষণের মামলায় এক নারীসহ দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে আসামিদের অর্থদণ্ডেও দণ্ডিত করা হয়েছে। আজ সোমবার গোপালগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল এই ঐতিহাসিক রায় ঘোষণা করে।

সাজাপ্রাপ্ত আসামিরা হলেন গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার তিলছড়া গ্রামের প্রফুল্ল বিশ্বাসের ছেলে উজ্জ্বল বিশ্বাস এবং প্রতিবেশী অমৃত বিশ্বাসের স্ত্রী কল্পনা বিশ্বাস। রায়ে উজ্জ্বল বিশ্বাসকে এক লাখ টাকা এবং কল্পনা বিশ্বাসকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আদালত সূত্রে জানা যায়, ২০২০ সালের ৩ অক্টোবর সন্ধ্যায় আসামি কল্পনা বিশ্বাস পিঠা বানানোর প্রলোভন দেখিয়ে অষ্টম শ্রেণীর ওই শিক্ষার্থীকে নিজের ঘরে ডেকে নেন। সেখানে পূর্বপরিকল্পিতভাবে অবস্থান করা অপর আসামি উজ্জ্বল বিশ্বাস ভুক্তভোগীকে জোরপূর্বক ধর্ষণ করেন। এর আগে দীর্ঘদিন ধরে ওই ছাত্রীকে উত্ত্যক্ত ও কুপ্রস্তাব দিয়ে আসছিলেন তিনি।

এই ঘটনার পর ওই বছরের ১০ অক্টোবর ছাত্রীর মা বাদী হয়ে কাশিয়ানী থানায় একটি মামলা দায়ের করেন। পুলিশ তদন্ত শেষে আসামিদের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে। গোপালগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ মোরশেদ আলমের আদালতে দীর্ঘ শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে এই ঐতিহাসিক রায় প্রদান করা হয়।

রাষ্ট্রপক্ষের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মো. তৌফিকুল ইসলাম এই রায়ে গভীর সন্তোষ প্রকাশ করে বলেন, আইনের শাসন প্রতিষ্ঠায় এবং ধর্ষকদের সতর্কবার্তা দিতে এই রায় একটি বড় দৃষ্টান্ত হয়ে থাকবে। অন্যদিকে, আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মো. কদরে আলম খান জানান, তারা এই রায়ে ন্যায়বিচার থেকে বঞ্চিত হয়েছেন এবং ন্যায়বিচারের স্বার্থে দ্রুত উচ্চ আদালতে আপিল করবেন।

১৪৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন