রাজধানীতে ডিএমপির ২৪ ঘণ্টার অভিযানে ৫০৮ জন গ্রেপ্তার, ৫০ মামলা
সোমবার, ৬ জুলাই, ২০২৬ ৫:৩৭ পূর্বাহ্ন
শেয়ার করুন:
রাজধানীর বিভিন্ন এলাকায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫০৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ৫০টি মামলা দায়েরের পাশাপাশি মাদক, দেশীয় অস্ত্র, মোবাইল ফোন, নগদ টাকা ও অন্যান্য আলামত উদ্ধার করেছে পুলিশ।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অপরাধবিরোধী অভিযানে রাজধানীর বিভিন্ন থানা এলাকায় গত ২৪ ঘণ্টায় মোট ৫০৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে বিভিন্ন অভিযোগে ৫০টি মামলা দায়ের করা হয়েছে।
ডিএমপির তথ্য অনুযায়ী, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে রমনা বিভাগ থেকে ৫২ জন, লালবাগ বিভাগ থেকে ২৩ জন, ওয়ারী বিভাগ থেকে ৩২ জন, মতিঝিল বিভাগ থেকে ৪৮ জন, তেজগাঁও বিভাগ থেকে ৬৮ জন, মিরপুর বিভাগ থেকে ৯৫ জন, গুলশান বিভাগ থেকে ৫৩ জন এবং উত্তরা বিভাগ থেকে ১৩৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
অভিযান চলাকালে গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে ১ কেজি ২৬০ গ্রাম গাঁজা, ৩৮১টি ইয়াবা, ৮ গ্রাম হেরোইন, ১২ বোতল বিদেশি মদ, দুটি রাংচা কাগজ, দুটি কর্ক, একটি ধারালো ছুরি, ছয় বস্তা বিভিন্ন ধরনের ভারতীয় হোমিওপ্যাথিক ওষুধ, ১৪টি মোবাইল ফোন, একজন ভুক্তভোগী এবং নগদ ২২ হাজার ১২০ টাকা উদ্ধার করা হয়েছে।
ডিএমপি জানায়, রাজধানীর বিভিন্ন এলাকায় পরিচালিত এ অভিযানে পুলিশের অপরাধ ও গোয়েন্দা বিভাগের সদস্যরা অংশ নেন। অভিযানের সময় অস্ত্র, মাদক ও অন্যান্য আলামত উদ্ধার করা হয়।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
১১৫ বার পড়া হয়েছে