সর্বশেষ

সারাদেশ

গাইবান্ধায় ডিবি'র মাদকবিরোধী অভিযানে ইয়াবা সেবনরত ২ যুবক আটক

কাওসার প্লাবন, গাইবান্ধা
কাওসার প্লাবন, গাইবান্ধা

রবিবার, ৫ জুলাই, ২০২৬ ১০:৩৩ অপরাহ্ন

শেয়ার করুন:
গাইবান্ধা সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়নের উত্তর ধানঘড়া চারমাথা বাজার এলাকায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ইয়াবা সেবনরত অবস্থায় দুই যুবককে আটক করা হয়েছে। শনিবার (৪ জুলাই) রাত আনুমানিক ২টা ২০ মিনিটে এ অভিযান পরিচালিত হয়।
আটককৃতরা

পুলিশ সূত্রে জানা যায়, গাইবান্ধা জেলা পুলিশ সুপারের সার্বিক দিকনির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) মোতালিব হোসেনের নেতৃত্বে একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায়। অভিযানের সময় উত্তর ধানঘড়া এলাকার মো. আব্দুর রউফের ছেলে শরীফ মিয়া (২৭)-এর মুদি দোকানের ভেতর থেকে ইয়াবা সেবনরত অবস্থায় শরীফ মিয়া (২৭) এবং মৃত নয়া মিয়ার ছেলে মোহাম্মদ ফিরোজ (৩০)-কে আটক করা হয়।

আটক দুজনই গাইবান্ধা সদর উপজেলার উত্তর ধানঘড়া এলাকার বাসিন্দা বলে নিশ্চিত করেছে পুলিশ। পরে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারা অনুযায়ী গাইবান্ধা সদর থানায় নন-এফআইআর প্রসিকিউশন নং-১০০, তারিখ ৪ জুলাই ২০২৬ রুজু করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়।

ডিবি পুলিশের অফিসার ইনচার্জ মোতালিব হোসেন জানান, জেলার মাদক ও জুয়ামুক্ত পরিবেশ নিশ্চিত করতে নিয়মিতভাবে বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে এবং এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। বর্তমানে সংশ্লিষ্ট এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

১১৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন