কক্সবাজারে টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত
রবিবার, ৫ জুলাই, ২০২৬ ১২:১৯ পূর্বাহ্ন
শেয়ার করুন:
কক্সবাজারের টেলিভিশন সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, নৈতিক সাংবাদিকতা চর্চা এবং সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশন কক্সবাজারের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সাংবাদিকদের ঐক্য, পেশাগত উন্নয়ন এবং দায়িত্বশীল সংবাদ পরিবেশনের ওপর গুরুত্বারোপ করা হয়।
কক্সবাজার দেশের অন্যতম গুরুত্বপূর্ণ পর্যটন জেলা। এই জেলার সমস্যা, সম্ভাবনা ও পর্যটন খাতের ইতিবাচক দিক দেশ-বিদেশে তুলে ধরতে টেলিভিশন সাংবাদিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন বক্তারা।
শনিবার (৪ জুলাই) দুপুরে কক্সবাজার সমুদ্রসৈকত এলাকার একটি তারকা মানের হোটেলের সম্মেলনকক্ষে টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশন কক্সবাজারের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ও বাংলাভিশনের স্টাফ রিপোর্টার মোরশেদুর রহমান খোকন। সভা সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক ও মোহনা টিভির প্রতিনিধি আমানুল হক বাবুল।
সভায় বক্তব্য দেন এনটিভির স্টাফ রিপোর্টার ইকরাম চৌধুরী টিপু, আরটিভির প্রতিনিধি সাইফুর রহিম শাহীন, এটিএন বাংলার মোয়াজ্জেম হোসাইন শাকিল, এস এ টেলিভিশনের সিনিয়র রিপোর্টার আহসান সুমন, একাত্তর টেলিভিশনের সিনিয়র রিপোর্টার কামরুল ইসলাম মিন্টু, ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের রিপোর্টার তৌফিকুল ইসলাম লিপু, চ্যানেল নাইনের প্রতিনিধি শেখ সেলিম, চ্যানেল ওয়ানের প্রতিনিধি এফ এম সুমন, দেশ টিভির প্রতিনিধি আবদুর রহমান, জিটিভির প্রতিনিধি ওমর ফারুক হিরু, চ্যানেল টোয়েন্টিফোরের আজিম নিহাদ, নিউজ টোয়েন্টিফোরের ইরফান উল হাসান, এটিএন নিউজের অর্পণ বড়ুয়া এবং স্টার নিউজের মুহিবুল্লাহ মুহিবসহ সংগঠনের সদস্যরা।
এ ছাড়া বিভিন্ন বেসরকারি টেলিভিশন চ্যানেলের প্রতিনিধিরাও সভায় উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে ছিলেন মাই টিভির শাহ আলম শান্ত, যমুনা টেলিভিশনের এহসান আল কুতুবী, চ্যানেল এসের আয়াছ রনি, বিজয় টিভির এ এইচ সেলিম উল্লাহ, দীপ্ত টিভির হারুনুর রশীদ, এখন টিভির মুহাম্মদ মোরশেদ, এশিয়ান টিভির মিজানুর রহমান, আনন্দ টিভির এস্তে ফারুক, গ্লোবাল টিভির রহিদুল কবির, গ্রীণ টিভির আবদুল্লাহ খান, নাগরিক টিভির সাইফুল ইসলাম এবং মোহনা টিভির আবছার কবীর আকাশ।
সভায় বক্তারা বলেন, কক্সবাজারের টেলিভিশন সাংবাদিকদের জন্য একটি শক্তিশালী ও ঐক্যবদ্ধ পেশাজীবী প্ল্যাটফর্ম গড়ে তোলাই সংগঠনের প্রধান লক্ষ্য। পেশাগত দক্ষতা, নৈতিক সাংবাদিকতা এবং পারস্পরিক সহযোগিতার মাধ্যমে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ পর্যটন জেলা কক্সবাজারকে জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে আরও ইতিবাচকভাবে তুলে ধরতে সংগঠনটি কাজ করবে।
বক্তারা আরও বলেন, বস্তুনিষ্ঠ, স্বাধীন ও দায়িত্বশীল সাংবাদিকতা গণতান্ত্রিক সমাজের অন্যতম ভিত্তি। সাংবাদিকদের নিরাপদ ও স্বাধীনভাবে পেশাগত দায়িত্ব পালনের পরিবেশ নিশ্চিত করা এবং মতপ্রকাশের স্বাধীনতা সুরক্ষিত রাখা প্রয়োজন। একই সঙ্গে সংগঠনের কার্যক্রম আরও কার্যকর ও অন্তর্ভুক্তিমূলক করার আহ্বান জানানো হয়।
সভায় সংগঠনের সাংগঠনিক কার্যক্রম জোরদার করা, সদস্যদের পেশাগত উন্নয়ন, প্রশিক্ষণের সুযোগ বৃদ্ধি এবং পারস্পরিক সৌহার্দ্য উন্নয়নে বিভিন্ন বিষয়ে মতবিনিময় ও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সভা শেষে মধ্যাহ্নভোজে কক্সবাজার প্রেসক্লাবের সভাপতি মাহাবুবুর রহমান, সাধারণ সম্পাদক মমতাজ উদ্দিন বাহারী, সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের সভাপতি নুরুল ইসলাম হেলালী, সহসভাপতি এম আর মাহবুব এবং জ্যেষ্ঠ সাংবাদিক শামসুল হক শারেক অংশ নেন।
১১৫ বার পড়া হয়েছে