সর্বশেষ

সারাদেশ

চট্টগ্রাম বন্দরের এনসিটি-সিসিটি ইজারা না দেয়ার আহ্বান, কমিটির মানববন্ধন

হাসান ফেরদৌস, চট্টগ্রাম
হাসান ফেরদৌস, চট্টগ্রাম

বুধবার, ১ জুলাই, ২০২৬ ১০:০৫ অপরাহ্ন

শেয়ার করুন:
চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ও চট্টগ্রাম কনটেইনার টার্মিনাল (সিসিটি) দেশি বা বিদেশি কোনো প্রতিষ্ঠানের কাছে ইজারা দেওয়ার উদ্যোগ থেকে সরকারকে সরে আসার আহ্বান জানিয়েছে বন্দর রক্ষা কমিটি। বুধবার দুপুরে নগরের জামাল খান এলাকায় আয়োজিত বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন থেকে এ দাবি জানানো হয়।
বন্দর রক্ষা কমিটির মানববন্ধন

চট্টগ্রাম নগরের জামাল খান এলাকায় আয়োজিত বিক্ষোভ সমাবেশে বিভিন্ন রাজনৈতিক, শ্রমিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতারা অংশ নেন। সমাবেশ শেষে মানববন্ধন কর্মসূচিও পালন করা হয়।

সমাবেশে বক্তারা বলেন, দেশের বৈদেশিক বাণিজ্যের প্রধান প্রবেশদ্বার হিসেবে চট্টগ্রাম বন্দরের গুরুত্ব অত্যন্ত বেশি। তাই বন্দরের গুরুত্বপূর্ণ দুটি টার্মিনাল—নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) এবং চট্টগ্রাম কনটেইনার টার্মিনাল (সিসিটি)—এর ব্যবস্থাপনা সংক্রান্ত যেকোনো সিদ্ধান্ত গ্রহণে জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া উচিত।

বন্দর রক্ষা কমিটির মানববন্ধন


বক্তারা আরও বলেন, বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে জাতীয় গুরুত্বপূর্ণ অবকাঠামো নিয়ে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে জনগণের মতামত, দেশের অর্থনৈতিক নিরাপত্তা এবং দীর্ঘমেয়াদি রাষ্ট্রীয় স্বার্থ বিবেচনায় রাখা প্রয়োজন। তাঁদের দাবি, এনসিটি ও সিসিটি কৌশলগত এবং অর্থনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থাপনা। এসব টার্মিনাল দেশি বা বিদেশি কোনো প্রতিষ্ঠানের কাছে ইজারা দেওয়া হলে রাষ্ট্রের আর্থিক স্বার্থ, কর্মসংস্থান এবং জাতীয় নিরাপত্তার ওপর দীর্ঘমেয়াদে নেতিবাচক প্রভাব পড়তে পারে।

এর আগে মঙ্গলবার শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ কালো পতাকা মিছিল কর্মসূচি পালন করে। ওই কর্মসূচি থেকে সংগঠনের নেতারা দাবি করেন, চট্টগ্রাম বন্দরের লাভজনক টার্মিনাল বিদেশি অপারেটরের হাতে তুলে দেওয়া হলে কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।

সমাবেশে বক্তব্য দেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাবেক সভাপতি মোহাম্মদ শাহ আলম, বন্দর রক্ষা কমিটির প্রকৌশলী দেলোয়ার মজুমদার, ট্রেড ইউনিয়ন কেন্দ্রের নেতা তপন দত্ত, শ্রমিক নেতা নুরুল্লা বাহার, এস কে খোদা তোতন, ইফতেখার কামাল চৌধুরী, ফজলুল করিম মিন্টুসহ বিভিন্ন সংগঠনের নেতারা।

১২৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন